হোম
ক্রিকেট

বাংলাদেশের ঐতিহাসিক টি-২০ সিরিজ জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২১ ৯:২২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দেশ দেশ দেশ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ———— অহংকারী কেঙ্গারুদের ধবল ধোলাই করেছে টিম টাইগারা। বাংলাদেশের ইনিংসের শেষ তিন বল। কে জানতো অভিষিক্ত এলিস বিরল এক কীর্তি গড়ে ফেলবেন? যেখানে নিজের কোটার প্রথম তিন ওভারেই দিয়েছেন ২৯ রান। ওভারপ্রতি দশের কাছাকাছি, মিরপুরের মন্থর উইকেটে এ তো অনেক বেশিই। সুর্যোদয় যে সবসময় দিনের পূর্বাভাস দেয় না, তারই যেন আরেকটি মঞ্চায়ন হলো মিরপুরের হোম অব ক্রিকেটে। দিন শেষে ফিকে হলো এলিসের কীর্তি, অল্প রানে আটকে গিয়েও ক্ষণে ক্ষণে রঙ বদলের ম্যাচটি জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজ জয়ের উৎসবে মাতলো বাংলাদেশ।

গতকাল শেরে বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ দলের সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার। তা কাজেও লাগালো লাল-সবুজেরা। টসে জিতে অস্ট্রেলিয়াকে বোলিংয়ে পাঠান মাহমুদউল্লাহ। কিন্তু টাইগার দলপতির ৫২ রান বাদে আর কেউ বড় সংগ্রহ করতে না পারায় ১২৭ রানেই আকটে যায় স্বাগতিকরা। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করেও ৪ উইকেটে ১১৭ রানের বেশি তুলতে পারেনি অজিরা। ১০ রানে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে কম রান করেও প্রতিপক্ষকে আটকানোর রেকর্ড। এরআগে ১৩১ রানে অস্ট্রেলিয়াকে আটকে দিয়েছিল বাংলাদেশ। আজ চতুর্থ ম্যাচে আরও এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। টানা তৃতীয় জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকল রাসের ডমিঙ্গোর শিষ্যরা।

তবে চেনা আঙিনায় বাংলাদেশের শুরুটা হয়েছিলো দুঃস্বপ্নের মতো। দলীয় ৩ রানেই নেই দুই ওপেনার। তখন মনে হচ্ছিল, আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটা তাহলে ভুলই হয়ে গেল। নাঈম শেখ ও সৌম্য সরকার কিছু বুঝে ওঠার আগেই ফিরে যান। ৩ রানেই দুই উইকেট হারানো দলকে পথ দেখানোর দায়িত্ব নেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। যদিও এই জুটি বড় হয়নি। দলীয় ৪৭ রানে থামেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করা সাকিব। এর আগে ১৭ বলে ৪টি চারে ২৬ রান করেন বাঁহাতি এই অলরাউন্ডার।

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহই ব্যাট হাতে যা লড়াই করেছেন। দায়িত্বশীল ব্যাটিং করে ৫৩ বলে ৪টি চারে ৫২ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক। টি-টোয়েন্টিতে এটা তার পঞ্চম হাফ সেঞ্চুরি। আফিফ হোসেন ধ্রæবও ভালো শুরু করেছিলেন। কিন্তু ১৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান রানআউট হয়ে থামেন। এ ছাড়া নুরুল হাসান সোহান ১১ রান করেন। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে উইকেট তুলে নেন এলিস। টি-টোয়েন্টিতে প্রথম অভিষিক্ত বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ডানহাতি এই অজি পেসার। ম্যাচে এই ৩ উইকেটেই পয়েছেন তিনি। এ ছাড়া জস হ্যাজেইলউড ও অ্যাডাম জ্যাম্পা ২টি করে উইকেট নেন। নিজের শেষ ওভারে প্রথমে তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ওভারের চতুর্থ বলে তাকে করলেন বোল্ড। এরপর মুস্তাফিজুর রহমান আর মেহেদি হাসানকেও ফেরালেন তিনি। তাতে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে শেষ করলেন নিজের চার ওভারের কোটা। এই হ্যাটট্রিকে গড়া হয়ে গেছে ইতিহাসও। টি-টোয়েন্টি ইতিহাস এর আগে হ্যাটট্রিক হয়েছে ১৭টি। বাংলাদেশের বিপক্ষেই এসেছে চারটি। কিন্তু তার একটিও ছিল না অভিষেকে। এ তালিকায় এলিসই হয়ে থাকলেন প্রথম।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ম্যাথু ওয়েডকে তুলে নেন নাসুম। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানো অজিদের পথ দেখান বেন ম্যাকডেরমথ ও মিচেল মার্শ জুটি। এ দুই ব্যাটসম্যান ৬৩ রানের জুটিও করে ফেলেন। ম্যাকডেরমথকে ৩৫ রানে বোল্ড করে স্বস্তি ফেরান সাকিব। এরপর মসিস হেনরিকসকে (২) দ্রুত ফিরিয়ে দেন শরিফুল। তখন সংগ্রহ ১৪.১ ওভারে ৩ উইকেটে ৭৪ রান। ৩৫ বলে অজিদের দরকার ছিল আরও ৫৪ রানের। ওভারপ্রতি প্রায় সাড়ে নয় রান। সে সময় মার্শকে সঙ্গ দিতে ক্রিজে আসেন অ্যালেক্স ক্যারি। ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করে হুমকি হয়ে দাঁড়াচ্ছিলেন তিনি। কিন্তু তাকে সে সুযোগ দেননি শরিফুল। দলীয় ৯৪ রানে চতুর্থ উইকেটের পতণ। তখন জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৩ রানের। বলহাতে মুস্তাফিজ। মাত্র ১ রান খরচ করলেন তিনি। শেষ ওভারে দরকার ছিল ২২ রানের। কিন্তু শেষ পর্যন্ত ১০ রানে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে শরিফুল দুটি এছাড়া নাসুম ও সাকিব একটি করে উইকেটের দেখা পান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 11 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 20 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 20 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক