হোম
নির্বাচিত কলাম

রাজধানী ঢাকায় আইসিইউর জন্য অন্য রোগীর মৃত্যুর অপেক্ষা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ আগস্ট, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রাজধানী ঢাকায় আইসিইউর জন্য অন্য রোগীর মৃত্যুর অপেক্ষা! দেশে বর্তমানে করোনা পরিস্থিতি কোন পর্যায়ে, সেটা অনুমান করা যায় একটা আইসিইউ শয্যার জন্য তীব্র হাহাকারের ঘটনায়। রাজধানী ঢাকার প্রায় সবগুলো কোভিড হাসপাতালে এখন এই হাহাকার পরিলক্ষিত হচ্ছে। অনেক হাসপাতালের সামনের নোটিশ বোর্ডেই বড় করে লিখে রাখা হয়েছে, দুঃখিত, আইসিইউ বেড খালি নেই। পরিস্থিতি এমন যে, আইসিইউতে থাকা কোনো রোগী মারা গেলে তবেই অপেক্ষমান একজন শয্যা পেতে পারেন। তীব্র শ্বাসকষ্টে ভোগা করোনা রোগী ও স্বজনরা তাই আক্ষরিক অর্থেই কারো মৃত্যুর অপেক্ষায় বসে থাকেন!

হৃদয়বিদারক এই সংকটই এখন দেশের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অবস্থা এর চেয়েও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা তো আছেই। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১৭টি হাসপাতাল নির্ধারণ করা আছে। এর মধ্যে তিনটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। বাকি ১৪টির মধ্যে ১২টি হাসপাতালে গতকাল শনিবার (৩১ জুলাই) কোনো আইসিইউ শয্যা ফাঁকা ছিল না। এরপর যে দুটি হাসপাতাল বাকি থাকে, সেগুলোতে আইসিইউ ফাঁকা ছিল মাত্র ১২টি।

গত ১৭ জুলাই ঢাকার করোনা হাসপাতালগুলোতে আইসিইউ শয্যা খালি ছিল ৬৫টি। ২৩ জুলাই সেই সংখ্যা নেমে এসেছে ৪২-এ। গতকাল এসে ঠেকেছে ১২-তে। ঢাকাজুড়ে ২৪ ঘণ্টায় যদি ২০টি বেড খালি হয় তাহলে অপেক্ষায় থাকে ৪০ জন রোগী। সারা দেশের হিসেবে করোনা রোগীর জন্য আইসিইউ আছে ৮৯১টি। তার মধ্যে বর্তমানে ৮১৩টিতেই রোগী ভর্তি। করোনা রোগীদের সবচেয়ে বেশি ভিড় হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানকার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ঢামেকে আইসিইউ শয্যা খালি নেই। এমনকি সাধারণ শয্যা পরিপূর্ণ। শয্যাসংখ্যা একদফা বাড়িয়েও আমরা রোগীর চাপ সামলাতে পারিনি। আগস্টের পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

একই পরিস্থিতি রাজধানীর অন্যান্য কোভিড হাসপাতালগুলোতে। মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার সেখানে ৪৮ জন সংকটাপন্ন রোগী ভর্তি হতে আসে। কিন্তু তাদের মধ্যে মাত্র ১০ জনকে ভর্তি করা গেছে। বাকিদের ক্ষেত্রে কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং কাউকে হাসপাতালের বাইরে থেকেই বিদায় করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 10 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 17 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক