admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
নদীকে কাছে চেয়েছিলাম,
জীবন-তরণী ভাসিয়ে দেওয়ার জন্য!
প্লাবিত সব নদী তীর দেয়নি,
দিয়েছে লড়াই করার ঢেউ-
কত ঢেউ জড়িয়ে ধরেছি,
হিমশীতল মাদকতায়!
তীর-ভাঙ্গা ঢেউ আমার প্রেরণা-
আমাকে এগিয়ে দিয়েছে!
এখন বুঝি-
তীর খুঁজে পাব সেদিন,
“যখন পড়বে না মোর পায়ের চিহ্ন”,
সেই তীরে!