হোম
নির্বাচিত কলাম

করোনাভাইরাসে আক্রান্ত থেকে সেরে ওঠার পরও যেসব শারীরিক ও মানসিক জটিলতা থেকে যায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত থেকে সেরে ওঠার পরও যেসব শারীরিক ও মানসিক জটিলতা থেকে যায়। মি. মনিরুজ্জামানের মা দু’মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর এই রোগ থেকে সেরে উঠলেও তার হাই প্রেশারের সমস্যা আরও গুরুতর রূপ নেয়। এখনও ডাক্তারের পরামর্শে বিশেষ সতর্কতার সাথে চলতে হচ্ছে তাকে। করোনা ভাইরাসের আক্রান্ত এমন অনেকেই সেরে ওঠার পরও অন্যান্য নানা শারীরিক ও মানসিক জটিলতায় ভুগেছেন বলে জানা গেছে। কারও কারও ক্ষেত্রে তেমন কোন জটিলতা দেখা যায় না। আবার কারও কারও ওপর করোনাভাইরাস দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এইসব জটিলতা কাটিয়ে উঠতে কয়েক মাস সময় লাগতে পারে। কোভিড -১৯ থেকে সেরে ওঠার পরও প্রায় এক তৃতীয়াংশ রোগী শারীরিক নাহলে মানসিক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ নওসাবা নূর। চিকিৎসা বিদ্যার ভাষায় একে বলা হয় পোস্ট কোভিড সিনড্রোম।

কারণঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে থাকে। এই প্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অনিয়ন্ত্রিতভাবে সক্রিয় হয়ে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহের সৃষ্টি করে। যার ফলে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ভাইরাস যতোটা না ক্ষতি করছে তার চাইতে বড় ধরণের ক্ষতি হতে পারে যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনিয়ন্ত্রিতভাবে কাজ করে। যা ফুসফুসসহ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে আঘাত গানে। একে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার হিসেবে উল্লেখ করেন মিস নূর। সাধারণত দুর্বলতা ও অল্পতেই হাঁপিয়ে ওঠার মতো সমস্যাগুলো থেকে যায়। শরীর ম্যাজ ম্যাজ করা, অস্থিসন্ধি ও মাংসপেশিতে ব্যথা, অবসাদ এবং ক্লান্তি ভাব হয়। রোগীর স্বাস্থ্য পরিস্থিতি, লিঙ্গ ও বয়স ভেদে একেকজনের লক্ষণ একেক মাত্রার হতে পারে। তবে আগে থেকেই যারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাদের বিভিন্ন অঙ্গ ঝুঁকির মধ্যে থাকে।

ফুসফুসঃ মিস নূর জানান, করোনাভাইরাস সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলে ফুসফুসে। অনেকে করোনাভাইরাস নেগেটিভ হওয়ার পরও তার কাশি, শ্বাসকষ্ট দীর্ঘদিন ধরে থেকে যেতে পারে। তিনি এমন অনেক রোগী পেয়েছেন যারা টানা তিন মাস শ্বাসকষ্ট বা ঘন ঘন কাশির সমস্যায় ভুগেছেন বলে মিস নূর জানান। ফুসফুসের এই দুর্বলতার কারণে দেখা যায় রোগীরা অল্পতেই খুব হাঁপিয়ে ওঠেন। ভীষণ দুর্বলতা ও ক্লান্তিবোধ কাজ করে। অনেকের শ্বাসকষ্ট ও কাশির সমস্যা দীর্ঘসময় থেকে যায়।

আবার যারা আগে থেকে হাঁপানি, শ্বাসকষ্ট বা ফুসফুসে প্রদাহজনিত সমস্যায় ভুগছেন তাদের করোনাভাইরাস হলে ফুসফুস দ্রুত আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। আবার যেসব রোগীদের আইসিইউ বা জরুরি অক্সিজেন নিতে হয়েছে তাদের অনেকের ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিস সমস্যা দেখা দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা অনিয়ন্ত্রিতভাবে সক্রিয় হয়ে উঠলে এটি ফুসফুসের দেয়ালে প্রদাহের সৃষ্টি করে, ফুসফুসে পানি জমে যায়। যার ফলে রোগীর স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। বুকে চাপ দিয়ে ব্যথা করে। ভারী ভারী লাগে। ফাইব্রোসিস একবার হলে সেটা পুরোপুরি ঠিক হওয়ার সম্ভাবনা কম থাকে বলে জানান মিস নূর।

হৃদপিণ্ডঃ কোভিড ১৯ ফুসফুসের রোগ বলা হলেও এটি হৃদপিণ্ডের ওপর বিরূপ প্রভাব ফেলে থাকে। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে মিস নূর বলেন, ওই গবেষণায় অংশ নেয়া কোভিড রোগীদের ৭৮% পরবর্তীতে হৃদপিণ্ডের নানা জটিলতায় আক্রান্ত হয়েছেন। অনেকেরই বুকে ব্যথা, বুক ধড়ফড় করা কিংবা হৃদপিণ্ডের প্রদাহজনিত সমস্যা মায়োকার্ডাইটিসে দেখা দিয়েছে।
করোনাভাইরাসের কারণে রোগীর রক্ত জমাট বাঁধার আশঙ্কা থাকায় হার্ট এটাকের ঝুঁকিও বেড়ে যায় কয়েক গুণ। এ কারণে যেসব রোগী হাসপাতালে ভর্তি হন চিকিৎসকরা তাদের ব্লাড থিনার দিয়ে থাকেন যেন রক্ত পাতলা থাকে।

কিডনিঃ যারা দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন এবং নিয়মিত ডায়ালাইসিস করতে হয় তারা করোনাভাইরাস থেকে সেরে ওঠার পরও বড় ধরণের ঝুঁকিতে থাকেন। করোনাভাইরাসের কারণে কিডনিতে সমস্যা না হলেও ডায়ালাইসিস ও হাই পাওয়ারফুল ওষুধ সেবনের কারণে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। ফলে রক্তে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতা বা ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, এসিড-বেসড ডিসঅর্ডার ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে যা জটিলতা আরও বাড়িয়ে দেয়। তবে যাদের কিডনি জটিলতা নেই তাদের দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

লিভারঃ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হলে লিভার স্বাভাবিক সময়ের চাইতে বেশি সক্রিয় হয়ে ওঠে। মিস নূরের কাছে যেসব করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা এসেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষাতেও তিনি এমন প্রবণতা দেখেছন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর পরিস্থিতি যদি জটিল পর্যায়ে পৌঁছায় যায় তাহলে পরবর্তীতে তাদের জন্ডিস, লিভার ফেইলিওর হওয়ার আশঙ্কা থাকতে পারে বলে তিনি জানান।

প্যানক্রিয়াসঃ মিস. নূর তার অভিজ্ঞতা থেকেও জানান যে তার কাছে আসা অনেক রোগী একিউট প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয় জনিত জটিলতায় আক্রান্ত হয়েছেন। এর ফলে রোগীদের পেটে তীব্র ব্যথা হয়। যাদের আগে থেকেই হাই প্রেশার, লো প্রেশার, কোলেস্টোরেল বা ডায়বেটিসজনিত সমস্যা আছে তারা কোভিড পরবর্তী সময়েও ঝুঁকিতে থাকেন। কোভিড ১৯ থেকে সেরে ওঠার পরেও অনেকের ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন খুব দ্রুত কমে যায়। ফলে প্রেশার লো হয়ে আসে। আবার যারা হাইপার টেনশনে ভোগেন তাদেরও প্রেশার হঠাৎ হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যারা ডায়াবেটিসের ভুগছেন তাদের রক্তে চিনি পরিমাণ খুব দ্রুত ওঠা নামা করে। যেসব রোগীদের অক্সিজেনের মাত্রা ৯০ এর নীচে নেমে যায় তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দিতে হয়। পরিস্থিতি জটিল হলে চিকিৎসকরা রোগীকে স্টেরয়েড দিয়ে থাকেন। স্টেরয়েড তাৎক্ষণিক জীবন বাঁচাতে ভূমিকা রাখলেও এর ফলে ডায়াবেটিস ও প্রেশার অনিয়ন্ত্রিত হতে পারে। অনেকে মানসিক বিসন্নতায় ভুগতে পারেন। অনেকে মানসিক বিসন্নতায় ভুগতে পারেন।

মানসিক সমস্যাঃ করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পরও অনেক রোগী দেখা গেছে দীর্ঘদিন ধরে মানসিক উদ্বেগ, বিষণ্ণতায় ভুগেছেন। অনেকেই কাজে মনোযোগ দিতে পারছেন না। ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন, ধৈর্য হারিয়ে ফেলছেন। বিশেষ করে যারা দীর্ঘসময় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন তারা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি রোগে আক্রান্ত হন। হসপিটাল বা আইসিইউতে থাকার ভীতিকর স্মৃতি থেকে অনেকে বের হতে পারেন না। এক্ষেত্রে ধ্যান করার পাশাপাশি মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া জরুরি বলে তিনি মনে করেন। এদিকে অনেকের কোভিডের পর অস্বাভাবিক হারে চুল পড়তে থাকে। এছাড়া চোখের প্রেশার বা চোখের নানা প্রদাহজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার অভিযোগও এসেছে। হাসিখুশি উৎফুল্ল সময় কাটান।

করণীয়ঃ বাংলাদেশ সরকারের জাতীয় নীতিমালায় বলা আছে যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যদি কাউকে হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেরে ওঠার পরও তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। হাসপাতাল থেকে ছাড় পাবার পর কিংবা করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ আসার পরও ফলোআপ করতে হবে। মিস নূরের মতে, কোভিড থেকে সেরে ওঠার ৪৮ ঘণ্টা পর, এরপর ১ মাস, ৩ মাস ও ৬ মাস পর চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেয়া জরুরি। সেইসঙ্গে দিনে রাত পর্যাপ্ত বিশ্রাম নেয়া বেশ জরুরি। যারা আগে থেকেই হাইপার টেনশন, হার্টের জটিলতা, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি জটিলতায় ভুগছেন তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন মিস নূর। চিকিৎসকের পরামর্শে ইনসুলিন বা ওষুধের মাত্রা ঠিক করে নেয়া যেতে পারে। খাদ্য তালিকায় সুষম খাবার রাখতে হবে। এছাড়া খাবারের দিকে খুব নজর রাখতে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় সুষম খাবার রাখা জরুরি। শাক সবজির পাশাপাশি ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সেইসঙ্গে প্রচুর পরিমাণ পানি, ফলের রস খেতে বলেছেন মিস নূর। তিনি বলেন, যেকোনো ভাইরাল রোগের দুর্বলতা কাটাতে সবচেয়ে ভালো কাজ করে পানীয়। কিডনি বা হার্টের সমস্যা না থাকলে দিনে দুই থেকে তিন লিটার পানি খেতে হবে।

প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শে ডায়েট চার্ট করে নেয়া যায়। কোভিড-১৯ এ আক্রান্ত থাকার সময় হাসপাতাল বা বাড়িতে দিন রাত বিছানায় শুয়ে বিশ্রামের কারণে পেশি দুর্বল হয়ে যেতে পারে। পেশির গঠন ভালো করতে তাই নিয়মিত অল্প অল্প করে ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন মিস নূর। আপনি দুর্বল বোধ করলে ১০ মিনিট দিয়েই শুরু করেন, হালকা শরীর চর্চা করেন, হাঁটেন। এরপর ১৫ মিনিট তারপর আধা ঘণ্টা সময় বাড়ান। তবে শরীরের পেশিতে খুব ব্যথা হলে ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করে নেবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে ভিটামিন ডি এবং এই ভিটামিন ডি এর উৎস হল সূর্য।

মিস নূরের মতে, সকাল ৯টা থেকে ১১টা এই সময়ে শরীরের চামড়ায় সরাসরি রোদ লাগানো বেশ প্রয়োজন। ভিটামিন ডি সাপ্লিমেন্ট থাকলেও সূর্য রশ্মি কাজ করে বেশি। চামড়ায় সরাসরি সূর্যের রোদ লাগাতে হবে। আবার কোভিড পরবর্তী মানসিক স্থিতি ঠিক রাখতে মেডিটেশন, ধ্যান বা প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন মিস নূর। পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করা সম্ভব না হলেও তাদের সাথে যোগাযোগ রেখে, বই পড়ে, গান শুনে বা নিজের সখের চর্চা করে মনকে উৎফুল্ল রাখা জরুরি। এরপরও যদি আপনার মানসিক স্বাস্থ্যে এর ভয়াবহ প্রভাব পড়েছে তাহলে বিশেষজ্ঞের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। টেলি মেডিসিন সেবা সরকারি হটলাইনে ফোন দিয়ে পরামর্শ নেয়া যেতে পারে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 12 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 19 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক