admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১-ফোনে বিরক্ত করলে লাখ টাকা জরিমানা। বার বার ফোন করে কাউকে বিরক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর সংশ্লিষ্ট ধারাটি মোবাইল কোর্ট আইন-২০০৯-এর তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে সর্বাচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ২৯ জুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, মোবাইল কোর্ট আইন-২০০৯ এর তফসিলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১-এর ধারা ৭০ (১) সংযোজিত হবে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭০ (১) ধারায় বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে বার বার টেলিফোন করেন যা ওই ব্যক্তির জন্য বিরক্তিকর বা অসুবিধার সৃষ্টি করে, সেক্ষেত্রে এ ধরনের টেলিফোন করা একটি অপরাধ হিসেবে গণ্য হবে।
আর এই অপরাধের জন্য দোষী ব্যক্তিকে অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে অনধিক ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন।