হোম
নির্বাচিত কলাম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন যেকোনো সময় বড় সিদ্ধান্ত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুন, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন যেকোনো সময় বড় সিদ্ধান্ত। দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধে যেকোনো সময় সারাদেশে লকডাউনসহ বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। দেশের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় আজ বৃহস্পতিবার এ কথা জানান তিনি। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই দেশে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮১ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, দেশে উদ্বেগজনক হারে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে কমপক্ষে ১৪ দিনের সম্পূর্ণ ‘শার্টডাউন’ দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কমিটি জানিয়েছে, কোভিড রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য বর্তমান পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ ছাড়া বিকল্প কোনো উপায় নেই।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে আজ বিকেলে তিনি বলেন, তাদের সুপারিশ আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব। এটি কমানোর (করোনার সংক্রমণ) জন্য যা যা করা প্রয়োজন হবে, সেটাই আমরা করব। প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণ কমানোর জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। এ লক্ষ্যে স্থানীয়ভাবে বিধিনিষেধ আরোপ করে এটাকে (করোনা) কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করার চেষ্টা করছি আমরা। অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করে যেটা করা প্রয়োজন হবে আমরা সেটাই করব।

ফরহাদ হোসেন আরো বলেন, সংক্রমণটা এখন ঊর্ধ্বমুখী। ইতোমধ্যে ৬ হাজার ছাড়িয়ে গেছে দৈনিক সংক্রমণ। খুব গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে যেমন বা সেক্ষেত্রে যে ব্যবস্থা উপযুক্ত হবে, সেভাবেই আমরা সিদ্ধান্ত নেব। পরিস্থিতি বুঝে আমরা যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এর আগেও দৈনিক সংক্রমণ ৭ হাজার ছাড়িয়ে গিয়েছিল। তখন ব্যবস্থাও নেওয়া হয়েছে। সাধারণ বিধিনিষেধ এখনো চলছে। এ ছাড়া ঢাকার আশপাশের এলাকাগুলোতে ইতোমধ্যে কঠোর বিধিনিষিধ জারি করা হয়েছে। তার পরও লোকজন ঢাকার মধ্যে ঢুকে যাচ্ছে। বাস, ট্রেন, যাত্রীবাহী নৌযান ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই নিয়েছি।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে জারি করা বিধিনিষেধ পরবর্তীতে শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে এখনো বহাল আছে। সর্বশেষ গত ১৬ জুন এক প্রজ্ঞাপন জারি করে বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই বিধিনিষেধের মধ্যেই গত ২২ জুন ঢাকাকে বিচ্ছিন্ন করে রাখতে আশপাশের ৭ জেলায় কঠোর লকডাউন আরোপ করা হয়। এ ছাড়া স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট জেলা, উপজেলা, পৌরসভা বা বিশেষ কোনো এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 13 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 20 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক