হোম
নির্বাচিত কলাম

ভারতের টিকার বিপরীতে বাংলাদেশের ইলিশ কূটনীতি!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুন, ২০২১ ১:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতের টিকার বিপরীতে বাংলাদেশের ইলিশ কূটনীতি! আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ কিছু দিন ধরেই প্রতিবেদন প্রকাশ করে আসছে যে, করোনার মহামারিকালে বিশ্ব রাজনীতিতে কূটনীতির অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে কোভিড-১৯ এর প্রতিষেধক বা ভ্যাকসিন অর্থাৎ টিকা। এক্ষেত্রে আঞ্চলিক কূটনীতিতে শুরু থেকেই এগিয়ে ছিল দিল্লি। কিন্তু পরবর্তীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির অবস্থাই নাজেহাল। ফলে দিল্লিকে টেক্কা দিয়ে টিকা কূটনীতিতে এগিয়ে যাচ্ছে বেইজিং। চীনা টিকা প্রাপ্তির অবারিত সুযোগ থাকা সত্ত্বেও ওই সময় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে ঢাকা।

অগ্রিম অর্থও পরিশোধ করা হয়। কিন্তু দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছেন বাংলাদেশ। চুক্তি অনুযায়ী দুই ধাপে ১ কোটি পাওয়ার কথা। এর পর কয়েক মাস হয়ে গেলেও দিল্লির রপ্তানি নিষেধাজ্ঞার কারণে আর কোনো টিকা পায়নি ঢাকা। অবস্থা এতটাই খারাপ যে, প্রথম ডোজ নেওয়াদের মধ্যে এখনো প্রায় ১৬ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিতে পারেনি। তাদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।এই যখন অবস্থা তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহু বিজ্ঞাপিত ভারত-বাংলাদেশ সোনালি অধ্যায়-এর রং যথেষ্ট ফিকে হয়ে গেছে বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আপাতত ভ্যাকসিনের আর একটি ডোজও পাঠানো সম্ভব নয়। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ আর চাপা থাকছে না বাংলাদেশে। আর সেই ক্ষোভের সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে বাঙালির প্রিয় মাছ ইলিশ রপ্তানির ক্ষেত্রে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারতে ইলিশ রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও পূজা-পার্বণ বিশেষ করে, জামাইষষ্ঠীর সময়ে ছাড় দিয়েছে ঢাকা।

গত বছরও জামাইষষ্ঠীর সময় পশ্চিমবঙ্গে দুই হাজার টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দিয়েছিল শেখ হাসিনার সরকার। কিন্তু এ বছর পশ্চিমবঙ্গের মানুষের পাতে ছিল না পদ্মার ইলিশ। বিশেষজ্ঞদের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, তবে এমন সরলীকরণ করাটাও ঠিক হবে না যে, প্রতিশ্রুতি অনুযায়ী টিকা দেওয়া হয়নি বলেই এ বছর বন্ধ থাকলো ইলিশ রপ্তানি। কিন্তু এটাও ঠিক যে, ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্ক এতটাই আড়ষ্ট হয়ে গেছে যে, ইলিশ কূটনীতির আবহাওয়াটাই আর নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্কের উত্থান-পতনে ইলিশ এক কূটনৈতিক প্রতীকও বটে। এর আগে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থলসীমান্ত চুক্তি সই করতে যখন ঢাকায় গিয়েছিলেন, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইলিশ নিয়ে কিছুটা রসিকতার ঢংয়ে কথা হয়েছিল তার। খাবারের তালিকায় ইলিশের পঞ্চপদ দেখে ওই সময় মমতা বন্দোপাধ্যায় শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন, তারা কেন ইলিশ আটকে রেখেছেন? এর জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, তিস্তার পানি এলেই সাঁতার কেটে মাছ ওপারে চলে যাবে!

আনন্দবাজার বলছে, বাংলাদেশ আপাতত তিস্তা চুক্তির সেই আবেগ সংযত রেখেছে। কিন্তু ঢাকার রাজনৈতিক সূত্র বলছে, বিগত এক বছরে পর পর এমন কিছু ঘটনা ঘটেছে, যার কারণে শেখ হাসিনা সরকারের পক্ষে বাংলাদেশে ভারতবিরোধী সেন্টিমেন্টকে সামলানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে ‘ইচ্ছা না থাকলেও চীনের জন্য টিকার বাজার খুলে দিতে বাধ্য হচ্ছে ঢাকা’।

এতে আরো বলা হয়, ইতোমধ্যেই চীনের উপহার হিসেবে ১১ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। আরো ৩০ লাখ ডোজের দাম দেওয়া হয়ে গেছে। খুব শিগগিরই সেটাও ঢাকায় পৌঁছবে। বাংলাদেশি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গেল মার্চে ঢাকা সফরেও ভারতের প্রধানমন্ত্রী মোদি টিকার বিষয়টি নিয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বকে কথা দিয়েছিলেন। কিন্তু ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সব কিছু এলোমেলো করে দেয়। ফলে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশে টিকা রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারত।

ঢাকা বলছে, ভারতের কাছ থেকে টিকার ব্যাপারে ওই সময় এতটাই জোরালো আশ্বাস পাওয়া গিয়েছিল যে, আগ্রহী চীনকেও তখন ফিরিয়ে দেওয়া হয়। অথচ এখন তাদের কাছেই হাত পাততে হচ্ছে এবং তাও আবার দর কষাকষি করে। আনন্দবাজার বলছে, সম্প্রতি চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে দেশটির অন্যান্য প্রান্ত থেকে পণ্য পাঠানো হচ্ছে। তার মানে, ভারতের ওই অঞ্চলে পণ্য পাঠানোর ক্ষেত্রে যে যাত্রাপথ, তার একটা বড় অংশে বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা থাকছে।

ঢাকার রাজনৈতিক সূত্রের খবর হচ্ছে, বাংলাদেশের মানুষের মন যদি ভারতকে নিয়ে বিগড়ে থাকে, তাহলে তার নেতিবাচক প্রভাব এই সংযোগ প্রকল্পের ক্ষেত্রেও পড়তে পারে। শুধু যে করোনার টিকা দিতে না পারার বিষয়- এমনটি নয়, বরং কখনো ঘরোয়াভাবে এবং কখনো প্রকাশ্যে বাংলাদেশের আবেগকে আঘাত করার অভিযোগ উঠেছে ঢাকার পক্ষ থেকে।

 

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 11 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক