হোম
নির্বাচিত কলাম

সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির ডিপো।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুন, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির ডিপো। দেশের স্বাস্থ্যসেবা বিভাগ দুর্নীতির ডিপো বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য হারুনুর রশীদ। একই সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগ সংস্কারের জন্য কমিটি গঠন এবং এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তিনি। জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে আজ সোমবার এসব কথা বলেন বিএনপির এ সংসদ সদস্য।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ নিয়ে কথা বলতে বলতে বেহাল হয়ে গেছি আমরা। প্রায় ৩ হাজার কোটি টাকা স্বাস্থ্য বিভাগে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। এ ব্যাপারে আমার আপত্তি আছে। ৩ হাজার কোটি টাকা দিয়ে কী করবেন? এই করোনাকালে যে অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন তা ব্যয়ের হিসাব আমাদের জানাতে হবে। আগের বরাদ্দই তো ব্যয় করতে পারেননি। হারুনুর রশীদ বলেন, স্বাস্থ্য বিভাগের সংস্কার করতে হবে। কীভাবে আপনি এর সংস্কার করতে চাচ্ছেন? একটা কমিটি করেন। ইচ্ছা করলেও আপনি তা পারবেন না। কারণ চিকিৎসকদের শতকরা ৮০ ভাগ সরকারি দলের সদস্য। এ সময় নিজ এলাকার হাসপাতালের করুণ চিত্রও তুলে ধরেন তিনি।

আলোচিত এ সংসদ সদস্য বলেন, লক্ষাধিক মানুষ প্রতি বছর চিকিৎসার জন্য ভারত যাচ্ছে। এর মাধ্যমে আমাদের বিপুল পরিমাণ অর্থ সেদেশে চলে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগকে যদি আমরা সত্যিকার অর্থে ঢেলে সাজাতে পারি, সংস্কার করতে পারি, তাহলে এই টাকা আটকানো সম্ভব হবে। করোনার টিকা প্রসঙ্গে বিএনপি সমর্থিত এ এমপি বলেন, আমরা কবে থেকে টিকার কার্যক্রম চালাব, সেটা স্পষ্টভাবে জানাবেন স্বাস্থ্যমন্ত্রী। এ ব্যাপারে সরকারের কিছু সীমাবদ্ধতাও আছে। মান ঠিক রেখে যদি টিকা কর্মসূচি উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে আগামী এক বছরের মধ্যে ৮০ ভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও উন্মুক্ত করতে হবে। এখানে কোনো দুর্নীতি থাকা চলবে না।

ভারতের সঙ্গে করা টিকার চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, কেন ভারত চুক্তি বাতিল করলো? স্বাস্থ্যমন্ত্রী কী কারণে টাকা চাচ্ছেন? তিনি কী কারণে টাকা ব্যয় করতে পারলেন না? এসবের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। হাসপাতালে সরঞ্জাম দেবেন, কিন্তু ডাক্তার নেই, টেকনোলজিস্ট নেই। পড়ে সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় দলীয় নেত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে হারুনুর রশীদ বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে বলছি যে, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তাকে যেন বিদেশ নিয়ে তার সুচিকিৎসা করানোর সুযোগটা দেওয়া হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 27 minutes আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 7 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 19 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 20 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 23 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 23 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 23 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক