হোম
নির্বাচিত কলাম

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও স্বাস্থ্যমন্ত্রী বোন অধ্যাপক রুবিনা পরোয়ানা গ্রাহক প্রতারণা কারণে। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুন, ২০২১ ১:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রীর বোনের বিরুদ্ধে পরোয়ানা, গ্রাহক প্রতারণা কারণে। সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন অধ্যাপক রুবিনা হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট (পরোয়ানা) ইস্যু করেছেন আদালত। বীমার টাকা পরিশোধ না করায় গ্রাহকদের দায়ের করা মামলায় এই ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মো. শামসুর রহমানের ছেলে হাবিবুর রহমান, মনিরুজ্জামান ডাবলু ও হাকিম জোয়ার্দ্দারের ছেলে বশির আহমেদ বাদী হয়ে কুষ্টিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সানলাইফ ইস্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নূরুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম রেজা, অডিট অফিসার মো. সাইদুর রহমান খান এবং কোম্পানি সচিব মো. রবিউল ইসলামসহ আরো ২ জন। তাদের বিরুদ্ধে বীমা সংক্রান্ত পৃথক ৯টি মামলা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ১০ বছর মেয়াদী বীমা করেছিলেন। কিন্তু মেয়াদপূর্তির পরও তাদের টাকা দেওয়া হচ্ছে না। কারো কারো মেয়াদপূর্তির ৫-৭ বছর পার হয়েছে। কিন্তু আজও টাকা দেওয়া হয়নি। অথচ মেয়াদ শেষে একবারে ডাবল (দ্বিগুণ) টাকা দেওয়ার কথা। কিন্তু টাকা তো দেওয়া হচ্ছেই না, উল্টো তাদের হয়রানি এমনকি হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আব্দুল মতিন খন্দকার জানান, কুষ্টিয়ার আদালত গ্রাহক প্রতারণার অভিযোগে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও স্বাস্থ্যমন্ত্রীর বোন অধ্যাপক রুবিনা হামিদসহ ৭ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট (পরোয়ানা) জারি করেন। তিনি আরো জানান, এখন পর্যন্ত তার কাছে এ সংক্রান্ত মোট ১১টি মামলা আছে। মোট ৪৯৭ জন গ্রাহকের মোট অর্থের পরিমাণ ৯০ লাখ ৬২ হাজার ৯২৬ টাকা। এর মধ্যে ৯টি মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছে। লকডাউনের জন্য দুটি মামলা স্থগিত আছে। ৬টি মামলার ওয়ারেন্ট ইতোমধ্যে চলে গেছে। আইনজীবী আব্দুল মতিন খন্দকার বলেন, যাদের নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদের অফিস ঢাকার বনানীতে অবস্থিত। কুষ্টিয়ার আদালত থেকে বনানী থানায় ওয়ারেন্ট চলে গেছে, কিন্তু তা মান্য করা হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 6 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 9 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 12 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক