হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে করোনা মহামারি মোকাবেলায় স্বাস্থ্যখাতে বরাদ্দের বেশিরভাগ ব্যয় হয় নাই।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুন, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে মহামারি মোকাবেলায় স্বাস্থ্যখাতে বরাদ্দের বেশিরভাগ ব্যয় করতে না পারার কারণ কী হতে পারে? সরকার স্বাস্থ্যখাতের জন্য বাজেটে বরাদ্দ করা অর্থের বেশিরভাগ খরচ করতে পারেনি। সেজন্য অর্থনীতিবিদদের অনেকে স্বাস্থ্য খাতে সক্ষমতার অভাব এবং ব্যবস্থাপনার দুর্বলতার প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, মহামারি মোকাবেলায় চাহিদার বিপরীতে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় ভ্যাকসিন কার্যক্রম থেকে শুরু করে চিকিৎসা সেবা-প্রতিটি ক্ষেত্রেই সংকট থাকছে। পরিকল্পনামন্ত্রী মনে করেন, স্বাস্থ্যখাতে পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনায় ঘাটতির কারণে এমন পরিস্থিতি হচ্ছে।

চলতি অর্থ বছরে স্বাস্থ্যখাতের জন্য বাজেটের প্রায় দশ হাজার কোটি টাকার পাশাপাশি থোক বরাদ্দও ছিল দশ হাজার কোটি টাকা। মহামারি মোকাবেলা করার জন্য আগামী অর্থবছরের বাজেটেও স্বাস্থ্য খাতের বরাদ্দ চলতি বছরের তুলনায় বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। এবারও প্রস্তাব থাকছে দশ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখার। কিন্তু চলতি অর্থবছরেই স্বাস্থ্যখাতে থোক বরাদ্দ এবং বাজেটের অর্থ খরচের ক্ষেত্রে অন্যান্য খাতের তুলনায় একেবারে নীচের দিকে রয়েছে।

চলতি অর্থবছরে বরাদ্দের বেশিরভাগই ব্যয় করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়, এরে প্রভাবে সরকারি চিকিৎসা সেবার তেমন উন্নতি হয়নি বলে বলছেন বিশেষজ্ঞরা। অন্যতম একজন অর্থনীতিবিদ ড: আহসান মনসুর বলেছেন, স্বাস্থখাত সব সময় বরাদ্দের ভিত্তিতে পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন বা ব্যয়ের ক্ষেত্রে দুর্বল ছিল। সেই প্রেক্ষাপটে চিকিৎসা সেবার দৈনদশা থাকলেও তা সেভাবে নজরে আসতো না। কারণ সরকারি স্বাস্থ্য সেবার ওপর নিম্ন আয়ের মানুষ বা দরিদ্র জনগোষ্ঠী নির্ভরশীল। ড: মনসুর উল্লেখ করেছেন, মহামারির কারণে স্বাস্থ্যখাতের দূর্বলতাগুলো আলোচনায় আসছে। সেই সময় আইসিইউ এবং ভেন্টিলেটর সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বা যন্ত্র বিদেশ থেকে আনা হয়েছিল। কিন্তু সেগুলো বিমানবন্দরেরই পড়ে ছিল কয়েক মাস। এ ঘটনা নিয়ে এখনও সমালোচনা হয়।

থোক বরাদ্দ ছিল দশ হাজার কোটি টাকা। এর বাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ছিল নয় হাজার সাতশ কোটি টাকা। এসব বরাদ্দের চল্লিশ শতাংশও তারা বাস্তবায়ন করতে পারে নাই। বলেন ড. মনসুর। তিনি আরও বলেছেন, কেনাকাটার ক্ষেত্রে দেখেছি, ৩৫০টি আইসিইউ এবং শত শত ন্যাজাল ক্যানোলাসহ বিভিন্ন যন্ত্র বিদেশ থেকে এনে ছয় মাস বিমানবন্দরে ফেলে রাখা হয়েছিল। এখানেই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দূর্বলতার প্রমাণ মেলে” বলে মনে করেন ড: আহসান মনসুর। দেশে গত বছর মহামারি দেখা দেয়ার পর চিকিৎসা সেবা ভেঙে পড়েছিল। অক্সিজেন, আইসিইউ এবং হাসপাতাল আসনের সংকট নিয়ে তখন উদ্বেগ তৈরি হয়েছিল।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড: ফাহমিদা খাতুন বলেছেন, স্বাস্থ্যখাতে খরচ করা যে সম্ভব হয়নি, এর নেতিবাচক প্রভাব পড়েছে মহামারি মোকাবেলায়। তিনি খরচ করতে না পারা ক্ষেত্রে সক্ষমতার অভাবকে বড় কারণ হিসাবে দেখেন। ব্যয় করতে না পারার কারণ হচ্ছে, তাদের সক্ষমতার অভাব। তারপর যতটুকু ব্যয় হচ্ছে, সেটা অব্যবস্থাপনা, প্রশাসনিক দূর্বলতা, অনিয়ম এবং দুর্নীতির মধ্যে আটকে থাকছে। সেজন্য করোনা আসার পর যে ধরনের স্বাস্থ্য অবকাঠামো থাকা দরকার, সেটি একেবারে নাই। সেটা হাসপাতালের বেড, আইসিইউ, অক্সিজেন বা যন্ত্রপাতি-এমনকি মানব সম্পদ ডাক্তার নার্স সহ স্বাস্থ্য কর্মী যা আছে, তা কিন্তু স্বাভাবিক অবস্থার জন্যও যথেষ্ট নয় বলে তিনি মনে করেন।

স্বাস্থ্যখাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতার অভাাব এবং ব্যবস্থাপনায় দূর্বলতার অভিযোগও তুলেছেন অর্থনীতি বিদরা। উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ব্যয় করতে না পারার যে সব অভিযোগ বা বক্তব্য আসছে, তা মানতে রাজি নন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, সরকারি অর্থ ব্যয়ের যে জটিলতা-সেই বাস্তবতায় যতটা করা সম্ভব, তারা তা করেছেন। তবে ব্যবস্থাপনায় ঘাটতির কথা স্বীকার করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মহামারি সামলাতে যন্ত্রপাতির জন্য আমরা নিয়ম ভেঙে বিশ্বব্যাংক এবং এডিবি’র সাপের্টের দু’টো প্রকল্পকে একসাথে করে দিয়েছিলাম। কিন্তু ব্যয়টা যতটা গতিতে আশা করেছিলাম, ততটা হয়নি। একটা গ্যাপ আছে অবশ্যই। মন্ত্রী মি: মান্নান আরও বলেছেন, “আমরা একটা গ্যাপে পড়ে গেলাম। সেজন্য ভ্যাকসিন নিয়ে সমস্যা হলো। দোষারোপের প্রশ্ন নয়, এটা বাস্তব। এখন আমাদের ভ্যাকসিনের জন্য অন্য জায়গায় যেতে হচ্ছে। সুতরাং টাকা আমাদের রাখতেই হবে। সেজন্য থোক বরাদ্দ এবারও বাড়ছে এবং থোক বরাদ্দও রাখা হচ্ছে। এখন আগামী অর্থ বছরের বাজেট সংসদে পেশ করার কথা রয়েছে ৩রা জুন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 hour আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 9 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 21 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 21 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 1 day আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক