admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
ডব্লিউএইচও বলছে মৃতের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কম দেখানো হচ্ছে। গত ২০ মে প্রকাশ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান বিষয়ক বার্ষিক প্রতিবেদন। সেখানে বলা হয়- সংক্রমণ তো বটেই, মৃতের যে হিসেব আমরা জানি, প্রকৃত সংখ্যা তার চেয়ে দুই-তিনগুণ বেশি। সঙ্গত কারণেই আমাদের জানা পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ ঘাটতি’ রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্ত ও তথ্য বিশ্লেষণ শাখার সহকারী মহাপরিচালক সামিরা আসমা বলেন, মোটাদাগে দুটি কারণে সঠিক পরিসংখ্যান বের হয়ে আসছে না। একটি হলো- করোনায় মৃত্যুর ঘটনা নথিভুক্ত হওয়ার গ্রহণযোগ্য পদ্ধতির অভাব। অন্যটি হলো- করোনা পরীক্ষা করার আগেই অনেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান।
বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দেখানো হচ্ছে ৩৪ লাখের কিছু বেশি। সামিরা আসমা বলেন, বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে বুঝা যায়, এটা সঠিক সংখ্যা হতে পারে না। আমি মনে করি, প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬০-৮০ লাখ মানুষ। আক্রান্তের সংখ্যাও প্রকাশিত হিসেবের কমপক্ষে ২ গুণ বেশি।