হোম
নির্বাচিত কলাম

ঈদের ছুটির পর শহর অভিমুখে উপচে পড়া ভিড়, বিধিনিষেধ বাড়ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ মে, ২০২১ ৯:৫৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঈদের ছুটির পর শহর অভিমুখে উপচে পড়া ভিড়, বিধিনিষেধ বাড়ছে। ঈদের ছুটি শেষে আজ রোববার থেকে খুলে যাচ্ছে অফিস কল কারখানা। এ কারণে কাজে যোগ দিতে ঈদের দ্বিতীয় দিনেই ঢাকা অভিমুখে যাত্রা করছেন সাধারণ মানুষ। মানুষের এমন গাদাগাদি অবস্থায় যাতায়াতের ফলে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে যাত্রীরা বলছেন, দূরপাল্লার অন্যান্য পরিবহন বন্ধ থাকায় তারা বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। দক্ষিণের জেলা থেকে আসা এক যাত্রী গণমাধ্যমকে জানিয়েছেন যে, অন্যান্য ঈদে তারা আরও দীর্ঘ সময় ধরে ছুটি কাটান। কিন্তু এবার লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে, এমন আভাস পেয়ে এক প্রকার তাড়াহুড়া করেই কর্মস্থলে ফিরছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৬ই মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছিল। লকডাউনের এই সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৩শে মে পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। লকাডাউন চলাকালীন এই পরিস্থিতিতে দুরপাল্লার পরিবহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ফেরি চলাচলের অনুমোদন দেয়া হয়েছিল, শুধুমাত্র জরুরি পণ্য পরিবহনের কাজে। কিন্তু ঈদের ছুটি কাটাতে সাধারণ মানুষকে সেই ফেরিতেই ভিড় করে যাতায়াত করতে দেখা গেছে। ঘাটগুলোয় লঞ্চ, স্পিডবোটসহ অন্যান্য যাতায়াত সেবা বন্ধ থাকায় দক্ষিণের জেলায় যাতায়াত করতে যাত্রীরা বাধ্য হয়ে ফেরি ব্যবহার করেছেন। এসময় অনেক যাত্রী নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি করারও অভিযোগ করেন।

ঈদের আগে ফেরিতে মানুষের উপচ পড়া ভিড়। এরপরও বেলা বাড়ার সাথে সাথে কাঠালবাড়ি-শিমুলিয়ায় এবং দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে। তবে ঈদের আগে যাত্রীদের যেমন ভিড় ছিল – ফেরার সময়ে ভিড় তেমন তীব্র না হলেও মানুষের যথেষ্ট চাপ ছিল ঘাটগুলোয়। তীব্র রোদের মধ্যে হাজারো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোন একটি ফেরি ঘাটে ভিড়তেই মানুষ সেটায় গাদাগাদি করে উঠে পড়েন। ফেরিতে যাতায়াত করা এসব যাত্রীদের কাউকেই তেমন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এ ব্যাপারে এক যাত্রী গণমাধ্যমকে জানান যে, গণপরিবহন বন্ধ করে দেয়ার কারণেই মানুষ গাদাগাদি ভিড় করে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে। গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে দিলে মানুষের দুর্ভোগ কমতো এবং স্বাস্থ্যবিধি মেনেই মানুষ চলাচল করতে পারতো।

কাজে যোগ দিতে অনেকে যেমন শহরের দিকে আসছেন, আবার অনেকে প্রিয়জনের সান্নিধ্য পেতে শনিবারও পদ্মা পাড়ি দিয়ে শহর ছেড়ে বাড়ির দিকে ছুটছেন। বিশেষ করে যারা ভিড়ের কারণে বাড়ি যেতে পারেননি তারা অনেকেই ভেবেছিলেন ঈদের দ্বিতীয় দিন নির্ঝঞ্ঝাটে বাড়ি ফিরবেন। কিন্তু ফেরিঘাটে এতো মানুষের ভিড় দেখে এক যাত্রী বলেন, “আমি ভিড় ধাক্কাধাক্কি এড়াতে ঈদের আগে বাসায় যাই নাই। ভাবলাম যে ঈদের পরে যাবো। কিন্তু এতো মানুষ দেখে আমি হতবাক। এতো মানুষ চলে যাওয়ার পর আজও এতো মানুষ কোথা থেকে আসলো?

গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে মানুষ দীর্ঘ পথ পায়ে হেঁটে যান। ফেরি শুধুমাত্র যানবাহন পারাপারের জন্য হলেও এবারে দেখা গেছে যানবাহনের চাইতে মানুষই ফেরির অধিকাংশ জায়গা দখল করে আছে। করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষের এতো ভিড় দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্বেগ জানিয়েছেন। সেইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। মি. কাদের বলেন, গাদাগাদি অবস্থায় চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমতাবস্থায় জন সমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পরবর্তী চলাচলের ব্যাপারে সবোর্চ্চ সতর্কতা পালনের আহ্বান জানাচ্ছি। এদিকে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা চট্টগ্রামসহ অন্যান্য সড়কে ও মহাসড়কে ঢাকার দিকে মানুষকে আসতে দেখা গেছে। প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ, ট্রাকে তাদের ঢাকা ফিরতে দেখা যায়। সড়কে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বেশ দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 2 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 3 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 3 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 3 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক