হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ে চলছে কোচিং-প্রাইভেট ঝূকিতে শিক্ষার্থীরা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মে, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ শামিম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং-প্রাইভেট সেন্টারগুলো চালু রয়েছে। প্রতিদিন প্রত্যেক ব্যাচে ৩০-৪০ জন শিক্ষার্থী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে প্রাইভেট-কোচিং করা হচ্ছে। এতে গড়ে প্রত্যেক দিন ৫/৭টি ব্যাচ পড়ানো হচ্ছে। সোমবার সকালে পৌর শহরের টিকাপাড়া মহল্লায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিমলের বাসায় গিয়ে দেখা যায় একটি ছোট কক্ষে ২০ জন শিক্ষার্থী ক্লাস করছেন। এতে করে মারাত্মক ঝুকিতে রয়েছেন তারা। একই ভাবে শহরের আরও বেশ কয়েকটি কোচিং সেন্টারও চালু আছে বলে জানা যায়।

এলাকাবাসী জানান, টিকা পাড়া মহল্লার শিক্ষক পরিমলের বাসায় প্রায় প্রতিদিন একটি ব্যাচেই ২০-৩০ জন শিক্ষার্থী ক্লাস করছেন। এলাকাবাসী একাধিকবার ওই শিক্ষককে অনুরোধ করেও তিনি প্রাইভেট-কোচিং বন্ধ করেননি। এলাকাবাসীর মতে ছোট একটি কক্ষে গাদাগাদি করে এভাবে ২০ জন শিক্ষার্থীকে ক্লাস করালে সেখানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষিত হয়। এছাড়াও ওই শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার লোকজনও মারাত্মকভাবে করোনা ঝুকিতে রয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন। ফলে অবিলম্বে কোচিং সেন্টারটি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।
প্রাইভেট পড়তে আসা নবম শ্রেণীর এক ছাত্র জানায়, দীর্ঘদিন থেকে স্কুল বন্ধ থাকায় তারা ক্ষতির মুখে পরে। ৮ম শ্রেণীতে অটোপাশ দেওয়ায় মানুষজনও এ বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্ল করে। পড়াশুনায় পিছিয়ে পরাটা পুশিয়ে নিতে পরিমল নামে ওই শিক্ষককে শিক্ষার্থীরা অনুরোধ করে প্রাইভেট পড়ার জন্য রাজি করান বলে জানায় সে।

কোচিং-প্রাইভেট সেন্টারটির পরিচালক পরিমল জানান, এভাবে কোচিং বা প্রাইভেট পড়ানোর নিয়ম নেই এটা সঠিক, তবে শিক্ষার্থীদের অনুরোধে পড়াতে হয়। অন্যান্য অনেক শিক্ষক এভাবে প্রাইভেট-কোচিং পড়াচ্ছেন বলে জানান তিনি। এর পর থেকে অনলাইনে পড়াবেন এবং এভাবে আর পড়াবেন না বলে জানান তিনি।এ ব্যাপারে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযূষ কান্ত রায় বলেন, সরকারি নিষেধাজ্ঞায় কোচিং-প্রাইভেট পড়ানোর কোন নিয়ম নেই। তবে শিক্ষক পরিমলের প্রাইভেট-কোচিংয়ের বিষয়ে জানেন না তিনি। এ ব্যাপারে খোজ নিবেন বলে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 48 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক