হোম
আন্তর্জাতিক

কুর্দিদের সাথে চুক্তি করলো তুরস্ক-সিরিয়া সংঘাত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০১৯ ৫:৩৪ অপরাহ্ণ

kurdi-solders-mknewsbd

ফাইল ছবি

বুধবার সিরিয়ার কুর্দি বাহিনীগুলোর বিরুদ্ধে তুরস্ক অভিযান শুরু করার পর থেকে অনেক বেসামরিক মানুষ মারা গেছে সিরিয়ার কুর্দিরা বলছে যে সিরিয় সরকার দেশের উত্তরাঞ্চলের সীমান্তে সেনাবাহিনী পাঠিয়ে তাদের কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের চালানো আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করবে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে জানায় যে, উত্তরাঞ্চলে সরকারি বাহিনী নিয়োগ করা হয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া তুর্কি অভিযানের মূল উদ্দেশ্য কুর্দি বাহিনীগুলোকে সীমান্ত এলাকা থেকে উৎখাত করা। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ-এর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো গত সপ্তাহে তীব্র বোমা হামলার শিকার হয়েছে। সীমান্তবর্তী দু’টি শহরে তুরস্কের বাহিনী শক্ত অবস্থান নিতে শুরু করেছে। সীমান্তের দুই প্রান্তেই বেসামরিক নাগরিকসহ অনেক যোদ্ধা নিহত হয়েছে। রবিবার কুর্দি কর্মকর্তারা বলেছেন বিদেশি ইসলামিক স্টেট যোদ্ধাদের পরিবারের প্রায় আটশো সদস্য যুদ্ধের সুযোগ নিয়ে উত্তরাঞ্চলের আইন ইসা ক্যাম্প থেকে পালিয়ে গেছেন। তুরস্কের আগ্রাসন এবং ঐ এলাকা থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেয়ার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। কারণ সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা জোটের প্রধান সহযোগীই ছিল এসডিএফ।সিরিয়ার কোন এলাকা এখন কার নিয়ন্ত্রণে কিন্তু তুরস্ক এসডিএফ’এর কুর্দি সেনাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। তুরস্কের বক্তব্য, তারা সিরিয়ার ভেতরে অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত কুর্দিদের হটিয়ে ‘নিরাপদ অঞ্চল’ তৈরি করতে চায়। তুরস্কের ভেতরে থাকা ৩০ লাখের বেশি সিরিয় শরণার্থীকে ঐ অঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনার কথাও বলেছে তুর্কি কর্তৃপক্ষ।
সমালোচকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে ঐ অঞ্চলে বসবাসরত কুর্দিরা জাতিগত নিধনের শিকার হতে পারে। চুক্তি সম্পর্কে কী জানা যাচ্ছে?
উত্তর সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন বলছে যে চুক্তি অনুযায়ী পুরো সীমান্ত জুড়ে সিরিয় সেনাবাহিনী মোতায়েন করা হবে। এই সেনা মোতায়েন এসডিএফ’কে ‘তুরস্কের সেনা এবং ভাড়াটে বিদেশি সেনাদের আগ্রাসনের বিরুদ্ধে এবং সংঘাতপূর্ণ এলাকাগুলো মুক্ত করতে সহায়তা করবে’ বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা। বিবৃতিতে আরো বলা হয়েছে: এই পদক্ষেপ আফ্রিনের মত যেসব সিরিয় শহর তুর্কি বাহিনীর অধীনে রয়েছে, সেসব শহর মুক্ত করতেও অগ্রণী ভূমিকা পালন করবে। তুরস্কের সেনাবাহিনী এবং তাদের সমর্থক সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো ২০১৮ সালে দুই মাসের এক অভিযানের পর আফ্রিন শহর থেকে কুর্দি যোদ্ধাদের বিতাড়িত করে।

শোক প্রকাশ করছেন এক নারী কুর্দি যোদ্ধা

শোক প্রকাশ করছেন এক নারী কুর্দি যোদ্ধা

শোক প্রকাশ করছেন এক নারী কুর্দি যোদ্ধা এই চুক্তি কুর্দিদের জোট পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে – বিশেষ করে ঐ এলাকায় দীর্ঘসময় ধরে থাকা মার্কিন সেনাবাহিনীর সমর্থন হঠাৎ শেষ হয়ে যাওয়ার পর। তবে সিরিয়ার সরকার কুর্দি বাহিনীদের সাথে কী প্রতিশ্রুতি দিয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এসডিএফ প্রধান মাজলুম আবদি ফরেন পলিসি ম্যাগাজিনের জন্য লেখা এক প্রতিবেদনে স্বীকার করেছেন যে, আসাদ সরকার ও তাদের রুশ মিত্রদের সাথে ‘যন্ত্রণাদায়ক আপস’ করবে তারা। তিনি লিখেছেন, “আমরা তাদের প্রতিশ্রুতি বিশ্বাস করি না। সত্যি বলতে কাকে বিশ্বাস করবো তা ঠিক করা খুবই কঠিন।”কিন্তু আমাদের আপস এবং আমাদের মানুষের গণহত্যা – দু’টির একটি বেছে নিতে হবে। তাই আমরা আমাদের মানুষের ব্যাপারেই চিন্তা করেছি।”মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হঠাৎই উত্তর-পূর্ব সিরিয়ার কিছু অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার পরপর তুরস্ক সিরিয়ার সেসব অঞ্চলে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নেয়।

সিরিয়ার কারাগারে আইএস বন্দীদের নিয়ে উদ্বেগ কেন সেসময় মার্কিন বাহিনী প্রত্যাহারের বিষয়টিকে এসডিএফ ‘পিঠে ছুরি চালানো’র সাথে তুলনা করেছিল। তুরস্ক এখন পর্যন্ত কতদূর অগ্রসর হয়েছে? তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে আরো শক্ত অবস্থান নিচ্ছে। রবিবার প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে তার বাহিনী ১০৯ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, যার মধ্যে ২১টি গ্রামও রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন অন্যতম প্রধান সীমান্তবর্তী অঞ্চল রাস আল-আইন তুরস্কের নিয়ন্ত্রণে এসেছে। যদিও এসডিএফ বলেছে তারা তুরস্কের সেনাদের শহরের বাইরে হটিয়ে দিয়েছে। মি.এরদোয়ান বলেছেন তুরস্কের বাহিনী তাল আবইয়াদ শহরও ঘেরাও করে রেখেছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্ক ঐ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এসডিএফ’এর বিরুদ্ধে অভিযানে তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য রাস আল-আইন এবং তাল আবইয়াদ শহর দু’টি।

এখন পর্যন্ত হতাহতের সংখ্যা:
ঐ এলাকায় সংঘাতের ফলে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সীমান্তের দুই পাশেই বেসামরিক নাগরিকসহ সেনারাও নিহত হয়েছেন। উত্তর-পূর্ব সিরিয়ায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং ১০০ জনের বেশি কুর্দি যোদ্ধা মারা গেছে বলে বলছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এসডিএফ বলেছে কুর্দি বাহিনীর ৫৬ জন মারা গেছে এবং তুরস্কের দাবি সংখ্যাটা ৪৪০ জন। তুরস্ক থেকে পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ তুরস্কে ১৮ জন বেসামরিক নাগরিক মারা গেছে। তুরস্ক জানিয়েছে, তুরস্কের চারজন সেনা এবং তুরস্ক সমর্থক ১৬ জন সিরিয়ান সৈন্য নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে প্রায় ১ লাখ ৬০ হাজার বেসামরিক নাগরিক এখন ভাসমান রয়েছেন এবং এই সংখ্যা বাড়তে পারে। ঐ অঞ্চলে তাদের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা-ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন
রংপুর 7 hours আগে

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 21 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 1 day আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 1 day আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 1 day আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 1 day আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 2 days আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক