admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও থেকে কৃষি শ্রমিক ধান কাটার জন্য গাজীপুরের উদ্দেশ্যে রওনা। আজ ২১ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৪০ জন কৃষি শ্রমিক জীবন জীবিকার তাগিদে ধান কাটার জন্য গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের এ সময় বিদায় জানান জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় জেলা প্রশাসক তাদের হাতে প্রত্যয়ন পত্র তুলে দেন।
তাদের নিয়ে একটি মাইক্রোবাস গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। উল্লেখ্য আজ পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১৬ জন কৃষক/কৃষি শ্রমিক গাজীপুর, কুলিল্লা,বগুড়াসহ বিভিন্ন জেলায় উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নে গমন করেছে।