admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের হাজারেরও বেশি ঘর পুড়ে ছাই। উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের হাজারেরও বেশি ঘর। আজ সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রচণ্ড গতির বাতাসের কারণে অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, আগুনের সূত্রপাত হয় বালুখালীর ৮ ডব্লিউ ক্যাম্প থেকে। তারপর বাতাসের কারণে দ্রুত তা ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ঘর পুড়ে যাওয়া প্রায় সব রোহিঙ্গা শরণার্থীকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছি আমরা, জানান ওই কর্মকর্তা।