admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২১ ১০:২১ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেলঃ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, পাটকল শ্রমিক নেতা রুহুল আমিনসহ আটককৃতদের মুক্তি, কারাগারে লেখক মুস্তাকের মৃত্যুর বিভাগীয় তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে “নিপীড়নের বিরুদ্ধে রংপুর” এর উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তা’র সদস্য রায়হান কবীর, জনসংগ্রামী পার্টির সংগঠক সালাউদ্দিন বাবু, গণসংহতির আন্দোলনের প্রত্যয়ী মিজান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হানিফ খাঁন সজীব, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি গঠন প্রক্রিয়া’র সদস্য জুবায়ের আলম জাহাজী প্রমুখ।
বক্তারা জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়। বিক্ষোভ-সমাবেশ শেষে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটককৃতদের মুক্তির দাবিতে পুলিশী বাঁধা উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে শেষ হয়।