admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ণ
রংপুর প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি কলিমউল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি (উপাচার্য) নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু পরিষদ। ঢাকায় ভিসির সংবাদ সম্মেলন করার প্রতিবাদে রংপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। সেখানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিসি কলিমউল্লাহর কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করেন বেরোবি ভিসি। সেখানে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ মিথ্যা। তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ষড়যন্ত্র এবং রাজনীতির শিকার বলেও উল্লেখ করেন। এর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টা সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। সেখানে বলা হয়, ঢাকায় বসে মিথ্যাচার করেছেন নাজমুল আহসান কলিমউল্লাহ। এ ছাড়া শিক্ষামন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ কারণে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু পরিষদ। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান। এ সময় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এইচ এম তরিকুল ইসলাম এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।