admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ২ নং আমগাও ইউনিয়নের গ্রাম আমগাঁও উপজেলা হরিপুর, ঠাকুরগাও এর মোঃ গোলাম রব্বানী( ২৫) পিতা-ঃ মোঃ নজরুল ইসলাম, দীর্ঘদিন ধরে গোলাম রব্বানী মাদকের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ টিম ০২-০৩-২০২১ ইং রাত,১.০০ মিনিটে হরিপুর থানাধীন বহরমপুর পীরের হাটে ডিবির বিশেষ দল পীরের হাট বাজারের পার্শ্বে রাস্তার ধারে ওঁৎ পেতে থাকে। গোলাম রব্বানীর গং ঐ এলাকায় গাজা বিক্রয় এর উদ্দেশ্যে রাস্তায় এসে উঠে। এ-সময় তাদের গতিরোধ করলে, বিশেষ কায়দায় মোড়কে থাকা গাজা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সঙ্গীরা পালিয়ে যেতে সফল হলেও।
গোলাম রব্বানী কে ঝাপটিয়ে ধরে আটক করে। আটকের পর ডিবি পুলিশের দল ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ করে, ১২৮ নং মামলা রুজু করে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৪২ ধারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম ১৫ দিনের বিনা শ্রম কারাভোগের রায় প্রদান করেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রয়েছে।