হোম
আন্তর্জাতিক

কী পরিকল্পনা সরকারের? বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব: ভারত-নেপাল -ভুটানকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ

Bangladesh-biman-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে,বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল এবং ভুটানকে বাংলাদেশের দুইটি বিমানবন্দর ব্যাবহার করার প্রস্তাব দিয়েছে।এর মধ্যে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। চট্টগ্রাম বিমানবন্দর আন্তর্জাতিক হলেও সৈয়দপুর বিমানবন্দরে এখনো অভ্যন্তরীণ বিমান উঠানামা করে। সাম্প্রতিক ভারত সফর নিয়ে বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলন করেন।
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন “আমি বহু আগেই ভুটান এবং নেপালকে আমরা প্রস্তাব দিয়েছি যে নেপাল ভুটান যদি চায় তাহলে আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট ব্যবহার করতে পারে এবং ভারতের ঐ অঞ্চলে সীমান্তে যে প্রদেশগুলো তারাও এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারে”। তিনি আরো বলেন “চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের জন্য আমি ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে প্রস্তাব করেছি”। এই দুই বিমানবন্দর প্রস্তুত করতে সরকার কীভাবে কাজ করছে? এমন প্রশ্নে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলছিলেন এই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে তৈরি করার জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। তিনি বলছিলেন ” আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিণত করার জন্য যে জমি অধিগ্রহণের কাজ চলছে সেই জমির পরিমাণ ৯১২একর। দুটি জেলাতে জমিটা পরছে, সৈয়দপুর এবং দিনাজপুর। এছাড়াও এই এয়ারপোর্টের জন্য নকশা করা ইতিমধ্যে শেষ হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরটা যাতে হাব হিসেবে পরিণত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি” সৈয়দপুর বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হতে ৪ বছর সময় লাগবে বলে তিনি জানান।
এবং এনিয়ে ভারতের সাথে চুক্তি হয়েছে এবং তারাই এই বিমানবন্দর নির্মাণ কাজ করবে বলে তিনি জানান।

রানওয়ে

রানওয়ে

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন ভিসা ছাড়া ভ্রমণের ক্ষেত্রে এয়ারসাইট ট্রান্সফার পদ্ধতি হতে পারে। কিংবা পরে এ বিষয় নীতিমালা আসতে পারে। প্রধানমন্ত্রী বলেছিলেন এইসব বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে এবং ব্যবসা বাণিজ্যসহ অর্থনৈতিক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশের একজন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থানটা কৌশলগত।মি. আলম বলছিলেন দুই ভাবে বাংলাদেশ এখানে সুবিধা লাভ করতে পারে।”যখন কোন প্লেন ল্যান্ড করে তখন এর ন্যাভিগেশন, হ্যান্ডলিং, পার্কিং এই সব কিছুর জন্য মূল্য দিতে হয়। তারপর যদি যাত্রীদের এখানে থাকতে হয় সেই ক্ষেত্রে আবাসনের ব্যবস্থা হবে, সব মিলিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে, একটা কর্মসংস্থান সৃষ্টি হবে বিমানবন্দর ঘিরে”। “গত ৫ বছরে সৈয়দপুরে নাটকীয় পরিবর্তন হয়েছে। নেপালের সাথে ‘বর্ডার রিজিয়নের’ কারণে সৈয়দপুরও আস্তে আস্তে ইন্টারন্যাশনাল হাব হওয়ার সুযোগ হয়েছে” বলছিলেন তিনি।এদিকে ভারতের ত্রিপুরার এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট বিষয়ক মন্ত্রী প্রনজিত সিংহরায় এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং একই সঙ্গে ভিসার বিষয়ে জটিলতা তৈরি হবে না বলে তিনি মনে করেন।তিনি বলছিলেন “এই রাজ্যের সাথে টোটাল কমিউনিকেশনের ব্যাপারে অনেক অনুরোধ আমাদের ছিল। এখন চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহার করার অনুমতি তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দিচ্ছেন সেটাতে অবশ্যই আমদের রাজ্যের মানুষ আমরা উপকৃত হব”। দ্বিতীয়ত, ভিসার ব্যাপারটা আছে। এটাতো উনি মাত্র বলেছেন, এটা ভারত সরকারে পক্ষ থেকে কোন বাধা হবে না বলে মনে হয়” বলছিলেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 21 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 1 day আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 1 day আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 1 day আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক