admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২১ ১:০৮ অপরাহ্ণ
ঢাকার যে সকল এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পাশ ও আশপাশের এলাকা এবং মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্বপাশের এলাকায় বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরো বলা হয়, মিরপুরের পল্লবী, কালশি এলাকায় গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে বিদ্যমান পুরানো পাইপ লাইনের স্থানে নতুন পাইপ লাইন স্থাপনের কাজ করা হবে। এ জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি। গতকাল মঙ্গলবারও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উল্লিখিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।