হোম
নির্বাচিত কলাম

দেশের অনেক জেলায় সরকারি ওষুধ মিলছে প্রাইভেট ক্লিনিকে!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ

দেশের অনেক জেলায় সরকারি ওষুধ মিলছে প্রাইভেট ক্লিনিকে-এম কে নিউজ

ফাইল ছবি

দেশের অনেক জেলায় সরকারি ওষুধ মিলছে প্রাইভেট ক্লিনিকে! বাগেরহাটের মোল্লাহাটে মা ক্লিনিক অ্যান্ড ডাগনস্টিক সেন্টার থেকে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির মোল্লাহাট উপজেলা সদরে বেসরকারি মা ক্লিনিকটি পরিদর্শনে গেলে ওই সরকারি ওষুধ ধরা পড়ে। খবর পেয়ে সেখানে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনিন উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিক মালিক মো. কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, মা ক্লিনিকটি পরিদর্শনে গিয়ে সেবিকার কক্ষে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি ওষুধ দেখতে পায়। এ সময় সরকারি ওই ওষুধ জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাফ্ফরা তাসনিন জানান, ওই ক্লিনিকে ইনজেকশন, ট্যাবলেট এবং ক্যাপসুল মিলে বিক্রয় নিষিদ্ধ ১২ ধরণের সরকারি ওষুধ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিক মালিক মো. কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, গত ১৬ মে র‌্যাব-১ বাবুবাজারে সরকারি ওষুধ বিক্রি হচ্ছে সংবাদ পেয়ে হাজি রানী মেডিসিন মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার সরকারি ওষুধ এবং গত ২১ মে আলী মেডিসিন মার্কেট থেকেও প্রায় একই মূল্যের সরকারি ওষুধ, অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে। সরকারি ওষুধ মজুদ ও বিক্রির অপরাধে সেবা মেডিক্যাল হলের মালিক সালাউদ্দিনকে ১ বছর, শিমন ড্রাগস হাউজের মালিক পারভেজ আলমকে দেড় বছর ও আন্নি মেডিক্যাল হলের মালিক মমিন উল্লাহকে ৯ মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, সরকারি ওষুধ বিক্রি এবং মজুদের অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারাদেশে ৬১ টি অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ১৩৮টি মামলা করেন। এর মধ্যে ৪টি নিয়মিত মামলা করা হয়েছে থানায়। বাকি ১৩৪টি মামলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত থাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এছাড়া অপরাধের সঙ্গে জড়িত অন্যদের ২ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

সরকারি ওষুধ বেচাকেনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি ওষুধ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানে যে অবস্থায় যে গোডাউনেই হোক, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটাই বাধ্যতামূলক। বিক্রি নিষিদ্ধ ওষুধ যদি বিক্রিরত অবস্থায় পাওয়া যায়, বা বিক্রির উদ্দেশে মজুদ অবস্থায় পাওয়া যায়, তাহলে তাকে বা তাদের বিরুদ্ধে শুধু র‌্যাব নয়, সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে, এ ক্ষেত্রে কোনও ছাড় পাবে না কেউ।

এদিকে, ওষুধ প্রশাসনের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এ বিষয়ে ভালো বলতে পারবেন। সরকারি ওষুধ বাইরে যায় কি, যায় না এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, কিছু জানি না। সরকারি ওষুধ বাইরে বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. সামিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, চেষ্টা থাকার পরও আমরা স্বাস্থ্যসেবার পুরোটা দিতে পারছি না এটা সত্যি। এর পেছনে আমাদের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর অর্থনৈতিক দুবর্লতা, অবহেলা এবং অনৈতিকতাই দায়ী।

আমরা অনেক সময়েই দেখি, সরকারি হাসপাতাল থেকে ওষুধ পাচারকালে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছেন, তারপরও সেটি বন্ধ হচ্ছে না। সরকারি ওষুধ দেশের সরকারি হাসপাতালে আসা মানুষদের জন্যই, তাদের আমরা সেগুলো দিতে পারলেই আমাদের স্বাস্থ্যসেবা উন্নত হতো। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের চেষ্টায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, আমরা সবাই ‍মিলে চেষ্টা করলে, নৈতিক হলে দেশের মানুষ উপকৃত হবে।

তবে বাজেট কম থাকায় এবং অনেক ওষুধের উচ্চমূল্যের হওয়াতে অনেক ওষুধ হাসপাতালে সরবরাহ করা যায় না এটাও সত্যি বলেন সামিউল ইসলাম। আমরা চেষ্টা করছি, সম্পূর্ণ না হলেও যেন দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় সেটা নিশ্চিত করতে। তথ্য-প্রমাণ পাওয়া গেলে আমরা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হয় না, হবেও না। তিনি বলেন, আর পর্যাপ্ত জনবলের অভাবে আমরা সবসময় মোবাইল কোর্টও পরিচালনা করতে পারছি না। তবে দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপও হাতে নিয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 17 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 21 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক