admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি এবং তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে তিনি জাতির উদ্দেশে এই ভাষণ দেবেন বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতার তার এ ভাষণ সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর এই ভাষণ আগেই রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে প্রেস উইং।