হোম
নির্বাচিত কলাম

ভাস্কর্য বিরোধী ইসলামপন্থীদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২০ ১১:১৫ পূর্বাহ্ণ

ভাস্কর্য বিরোধী ইসলামপন্থীদের সাথে সরকারের অনানুষ্ঠানিক আলোচনা চলছে-এম কে নিউজ

ফাইল ছবি

ভাস্কর্য বিরোধী ইসলামপন্থীদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। বাংলাদেশে ভাস্কর্য ইস্যুতে সরকার ইসলামপন্থীদের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বলে জানা গেছে। উভয়পক্ষের সূত্রগুলো জানিয়েছে, আলোচনার প্রক্রিয়ায় এখন আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইসলামপন্থীদের একটি প্রতিনিধি দলের অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এখন ইসলামপন্থী কয়েকটি দল এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চ পর্যায়ের সাথে বৈঠক চেয়ে যে চিঠি দেয়া হয়েছে, সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে ইসলামপন্থীরা ভাস্কর্য বিরোধী অবস্থানেই অনড় থাকার কথা বলছে।

ঢাকার দক্ষিণে ধোলাইপাড় এলাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগে কর্মসূচি নিয়ে মাঠে নামে ইসলামপন্থী কয়েকটি দল এবং হেফাজতে ইসলাম। এরই মাঝে কুষ্টিয়ায় শেখ মুজিবের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে।

কুষ্টিয়ায় গত ৫ই ডিসেম্বর শেখ মুজিবের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চারজন গ্রেপ্তার রয়েছে। ইস্যুটি নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও সরকার এবং ইসলামপন্থীদের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ বা কথাবার্তা চলছে। এখন ইসলামপন্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠানো হয়েছে। সরকারও তাতে রাজি হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। টাইম টু টাইম অনেকের সাথেই কথা হচ্ছে। আমার সাথে, আমাদের সচিব মহোদয়ের সাথে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে ও প্রধানমন্ত্রীর যে সেলগুলো আছে,তারা সবাইতো কাজ করছে।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেছেন,তারা (ইসলামপন্থী দলগুলো এবং হেফাজতে ইসলাম) একটা আবেদন করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তারা বলেছে যে আমরা ১০ জন বা ১১জন ওলামা আপনার সাথে দেখা করবো।আমরা এখন এটা প্রসেস করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো।তাতে দেখার সুযোগ হলে দেখা করবে। ইসলামপন্থী দলগুলো এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে সরকারের সাথে আলোচনার বা বৈঠকের ব্যবস্থা করার দায়িত্ব দেয়া হয়েছে কওমী মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসানকে। তাদের একটি সূত্র জানিয়েছে, রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের অনানুষ্ঠানিক একটি বৈঠক হতে পারে- এটা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে।

ইসলামপন্থীদের আলোচনার এই উদ্যোগের সাথে জড়িত এবং ইসলাম বিষয়ক সাময়িকী আল জামিয়ার সহকারি সম্পাদক মো: আশরাফ উল্লাহ বলেছেন, ধর্মে ভাস্কর্য নির্মাণ জায়েজ নয়- সেই অবস্থানই তারা স্বারাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় তুলে ধরবেন। এছাড়া ইসলামপন্থী একটি দলের নেতা বলেছেন, সরকার চাইলে ভাস্কর্য নির্মাণ করতেই পারে। কিন্তু তারা তাদের অবস্থান এবং ধর্মীয় বিষয় তুলে ধরেছেন। এখন তা বিবেচনায় নেয়া না নেয়া সরকারের বিষয় বলে তিনি উল্লেখ করেছেন। তারা তাদের অবস্থানেই যদি অনড় থাকেন তাহলে আলোচনায় কোন লাভ হবে কিনা সেই প্রশ্নে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আব্দুর রব ইউসুফী বলেছেন, আলোচনা বসলে একটা উপায় বের হতে পারে। আমরা সরকারের কাছে প্রস্তাব দিছি যে আমরা এ বিষয়ে আলোচনা করতে চাই এবং শান্তিপূর্ণ ও সম্মানজনক কোন সমাধান বের হয়ে আসতে পারে। এখন বল সরকারের কোটে। আলোচনায় বিকল্প কোন পথ বের হতে পারে। এজন্যইতো আলোচনা। অনেক জটিল জটিল বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায় বলে তিনি মন্তব্য করেন।

আলোচনার কথা বললেও ইসলামপন্থীরা ভাস্কর্য বিরোধী অবস্থানেই অনড় রয়েছে। হেফাজত নেতা আব্দুর রব ইউসুফী আরও বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রী ধর্মীয় ব্যাপারে একগুঁয়েমি করেন না। এটা আমাদের জানা এবং আমাদের বিশ্বাস। সেকারণে আলোচনায় বসলে একটা সমাধান বের হবে বলে আমরা বিশ্বাস করি। তবে সরকার ধোলাইপাড় এলাকায় মুজিব ভাস্কর্য নির্মাণ করবেই। এমন অবস্থান তুলে ধরে আসছে সরকার।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, গত কয়েকদিনের অনানুষ্ঠানিক আলোচনাগুলোতেই সমাধানের কিছু প্রস্তাব এসেছে।

আমার কথা হলো, ভাস্কর্যটাই হবে। আমি বলছি, ওনারা অনেকে বলেছেন যে, ওখানে যদি বঙ্গবন্ধুর নামে একটা গেট করেন ভাল হয়। সেটা ভাল কথা। ওই জায়গায় গেট করলাম। আর ভাস্কর্য ওখান থেকে ১০ মিটার আগায় বা পিছায় দিলাম। হয়ে গেলো। সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে টেনশন করার কোন কারণ নাই বলেন ধর্ম প্রতিমন্ত্রী। তবে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো রাজনৈতিক দিক থেকেও প্রতিবাদ অব্যাহত রেখেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 23 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক