admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২০ ৭:৪০ পূর্বাহ্ণ
বাংলাদেশের আলোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে সারওয়ার আলম বলেন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। নতুন দায়িত্বে যেন সফল হতে পারি। প্রজ্ঞাপন জারি
২০১৫ সালের ৩১ মে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যোগদান করেন আলোচিত এই কর্মকর্তা। এরপর থেকেই ভেজাল খাদ্য, নকল কসমেটিকস, অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদকবিরোধী অভিযান এবং ক্যাসিনো অভিযানে নেতৃত্ব দেন। প্রতিটি অভিযান অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করায় দেশের মানুষের কাছেও তার জনপ্রিয়তা বেড়ে যায়। চলমান করোনা মহামারি রোধে এবং জনসচেতনতা নিশ্চিতকরণেও বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন তিনি।