admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২০ ৫:০১ অপরাহ্ণ
রেজানুল হক রেজু , বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে মুর্শিদহাট ইউনিয়নের কৃষ্ণপুরে (চিলাপাড়া) গলায় ফাঁস দিয়ে কামিনী রায়(৬৫) নামে এক বৃদ্ধার আত্মহত্যা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। মৃত কামিনী রায় অত্র এলাকার মৃত প্রফুল্ল রায়ের স্ত্রী ও সুকুমার রায়ের(৩০) মাতা।
জানা যায় যে, মৃত কামিনী রায় পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটিয়েছে। গতকাল সোমবার রাতে কামিনী রায় ও তার ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আজ বেলা হয়ে গেলেও কামিনী রায় দরজা না খোলায় পরিবারের লোকজন দরজা ভেঙ্গে দেখে যে তিনি ঘরের সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
পরে বোচাগঞ্জ থানায় খবর দেওয়া হলে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে সন্ধায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় ইউডি মামলা করা হয়েছে। বার্তা প্রেরক,