admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ১:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশে সেপ্টেম্বর মাসে সড়কে ঝড়েছে ৩০৪ প্রাণ। গত সেপ্টেম্বর মাসেই দেশের সড়ক গুলোতে বিভিন্ন দুর্ঘনায় ৩০৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৪৯২ জন। এই সময়ে ২৭৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৯৭টি।
রোববার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে বলা হয়, নিহতের মধ্যে ৫৭ জন নারী ও শিশু ৩৮। এ ছাড়া ৯টি নৌ-দুর্ঘটনায় ২৬ জন, ১৪ জন আহত এবং ৪ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, ১১টি পৃথক রেল দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।
রোড সেফটি জানায়, এককভাবে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। সেপ্টেম্বরে ৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৬ জন নিহত হয়েছে। যা মোট নিহতের ৩৪ দশমিক ৮৬ শতাংশ।
দুর্ঘটনাগুলোতে বাস যাত্রী ১৩, পিকআপ যাত্রী ৬, কাভার্ডভ্যান যাত্রী ২, মাইক্রোবাস যাত্রী ১২, প্রাইভেটকার যাত্রী ৫ ও অ্যাম্বুলেন্স যাত্রী ৬ জন মারা গেছেন।
এ ছাড়া ট্রলি যাত্রী ৮, সিএনজি যাত্রী ৭, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ২৬, নসিমন-ভটভটি ৯, লেগুনা যাত্রী ৪ এবং ৩ জন বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন।