admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৪ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে কোন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স নেই৷ ৬ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৪ সেপ্টেম্বর ৩৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৬৮০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে।
৫৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৫৭২ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷