admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের হোটেলে আটকা শত শত অভিবাসী শিশু অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যের ২৫টির বেশি হোটেলে প্রায় কয়েক শ অভিবাসী শিশুকে আটকে রাখার অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। অভিবাসী এবং নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন কর্মীকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ক্যামেরা দেখে হোটেলের জানালা দিয়ে হাত নাড়ছে এক শিশু। সেখানে বলা হয়, শিশুদেরকে হোটেলে আটকে রেখে সরকারি ঠিকাদার দিয়ে পাহারায় রেখেছে যুক্তরাষ্ট্র সরকার। করোনাভাইরাসের অজুহাত দিয়ে এই শিশুদের বন্দি রাখা হয়েছে।
এ বিষয়ে টেক্সাস সিভিল রাইটস প্রজেক্টের সিনিয়র অ্যাটর্নি কার্লা মেরিসল ভার্গাস বলেন, আটক করে রাখা শিশুদের অধিকাংশই কৃষ্ণাঙ্গ। এই মুহূর্তে বাইরের পৃথিবীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক কিংবা যোগাযোগ কিছুই নেই। এমনকি অভিবাসন পদ্ধতিতেও তাদের কোনো অ্যাকসেস নেই। তবে নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে নীতিমালা অনুসরণ করেই শিশুদের নিরাপদ রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই হোটেলেও বন্দি করে রাখা হয়েছে শিশুদের। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, আটক করে রাখা এসব শিশুদের মধ্যে একদম কম বয়সী ৮০ জন এবং অপ্রাপ্তবয়স্ক শিশু ৫৭০ জন। তিনটি অঙ্গরাজ্যের ২৫টির বেশি হোটেলে তাদের আটকে রাখা হয়েছে। এদিকে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আইনজীবীরা অভিযোগ করে বলছেন, শিশুদের সঙ্গে কথা বলতে তাদের অনুমতি দেয়া হচ্ছে না। ফলে ভেতরে ঠিক কী ঘটছে, সে বিষয়ে তারা এখনো পুরোপুরি অজ্ঞ।