হোম
আন্তর্জাতিক

বাংলাদেশিরা যে সব শর্তে সৌদি আরবে যাওয়ার অনুমতি পাবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২০ ৮:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশিরা যে সব শর্তে সৌদি আরবে যাওয়ার অনুমতি পাবে-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বাংলাদেশিরা যে সব শর্তে সৌদি আরবে যাওয়ার অনুমতি পাবে। বাংলাদেশ সহ ২৫টি দেশের নাগরিকদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেশে প্রবেশ করার অনুমতি দেয়ার কথা জানিয়েছে সৌদি আরব তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাংলাদেশ সহ ২৫টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশ করার অনুমতি দেয়ার কথা জানিয়েছে। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেট, এক্সপ্রেস রিয়াদ, ও আরব নিউজ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে সাতটি শর্তে সৌদি এয়ারলাইন্স বিদেশ থেকে সৌদি আরবে কয়েকটি দেশের যাত্রীদের ভ্রমণ করার অনুমতি দেবে।

সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা অনুযায়ী যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে হবে বলে এক বিবৃতি প্রকাশ করেছে সৌদি এয়ারলাইন্স। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের বিষয়ে না জানলেও অনানুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছেন বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোস্তফা জামিল খান। কবে থেকে সৌদি আরবে প্রবেশের জন্য ঐ ২৫টি দেশের নাগরিকদের অনুমতি দেয়া হবে, সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবে প্রায় ২২ লাখ বাংলাদেশি রয়েছেন

যেসব শর্তে সৌদি আরবে যাওয়ার অনুমতি পাওয়া যাবে নির্দিষ্ট কয়েকটি শর্ত মানার সাপেক্ষে ২৫টি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবে যেতে চাওয়া সব যাত্রীকে বিমান যাত্রার আগে সাতদিনের জন্য হোম কোয়ারেন্টিন করতে হবে। চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য এই কোয়ারেন্টিনের মেয়াদ হবে তিন দিন। কোয়ারেন্টিন শেষ হওয়ার পর চিকিৎসকদের করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট লাগবে।

এছাড়া বিমানে ভ্রমণের আগে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্ধারিত নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করতে হবে যাত্রীদের। সৌদি আরবে বিমানবন্দরে নেমে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে জমা দিতে হবে ফর্মটি।

প্রত্যেক যাত্রীকে Tatman এবং Tawakkalna নামক দু’টি অ্যাপ ডাউনলোড করে নিজেদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।এ ছাড়া সৌদি আরবে নামার আট ঘণ্টার মধ্যে Tatman অ্যাপটিতে নিজের বাসস্থানের ঠিকানা নিবন্ধনেরও নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি করোনাভাইরাসের উপসর্গ দেখা যাচ্ছে কিনা তা লক্ষ্য রাখা, করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলেই স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া বা ৯৩৭ নম্বরে ফোন করা এবং নিয়মিত ভিত্তিতে Tatman অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করার শর্তও দেয়া হয়েছে নির্দেশনায়।

বিমান ভ্রমণের আগে সেল্ফ কোয়ারেন্টিন করার সময় ফর্মে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সতর্কতামূলক পদক্ষেপ নিতেও আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মার্চ মাসে সব ধরণের আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ করে সৌদি আরব। পরে কয়েক দফায় এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 18 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 18 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 1 day আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 1 day আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক