হোম
নির্বাচিত কলাম

পদ্মা সেতুর নির্মাণ এলাকার কোন ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতে মানা কেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২০ ৯:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

পদ্মা সেতু নির্মাণ কাজ বা নির্মাণ এলাকার কোন ছবি/ভিডিও বা অন্যান্য তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করতে নির্দেশনা দিয়েছেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। শনিবার সকালে এ সংক্রান্ত একটি চিঠি প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক, ঠিকাদার, প্রকৌশলীসহ ৮টি জায়গায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ওই চিঠিতে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পদ্মা সেতু সংশ্লিষ্ট কোন ভিডিও, ফটো বা এ সম্পর্কিত বার্তা তারা শেয়ার করতে পারবেন না।

এখন থেকে প্রকল্প পরিচালক ও প্রকল্পের জন সংযোগ কর্মকর্তারা তথ্য শেয়ার করবেন। পদ্মা সেতু প্রকল্পে প্রকৌশলী, ঠিকাদারসহ অন্তত চার থেকে পাঁচ হাজার মানুষ কাজ করেন। সামনে জনবলের সংখ্যা সাত থেকে আট হাজার মানুষ হবে। সবাই ঢালাওভাবে তথ্য ও ছবি শেয়ার করলে বিভ্রান্তিকর ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

তিনি বলেন, এখন হাজার হাজার কর্মকর্তা কর্মচারীদের সবাই তো আর পদ্মা সেতুর অগ্রগতির কথা বা প্রকল্পের তথ্যের কথা জানাতে পারে না। সবাই তো বলতে পারে না যে কয়টি স্প্যান বসানো হয়েছে। সবাই যার যার আইডি থেকে যা ইচ্ছা শেয়ার দেবে তা তো হতে পারে না। এখন থেকে নির্দিষ্ট কয়েকজনই এ বিষয়ে তথ্য দেবেন। তবে কাজের প্রয়োজনে পদ্মা সেতুর কোন তথ্য বা ছবি শেয়ারের প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ইমেইলে ও ক্ষুদে-বার্তায় পাঠানো হবে। কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হবে না বলে তিনি জানান।

প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং নামী বেনামী গণমাধ্যমে পদ্মা সেতুর নানা ছবি সংগ্রহ করে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করে আসছে- সেজন্য এ ধরণের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।সম্প্রতি পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের অনেক জিনিষপত্র ভাঙনের কারণে তলিয়ে যায়, এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মূলত সেই সময় থেকেই প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌখিকভাবে নানা নির্দেশনা দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় এবার লিখিতভাবে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। তবে গণমাধ্যমের তথ্য ও ছবি সংগ্রহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই- এটি নিশ্চিত করে শফিকুল ইসলাম জানান, গণমাধ্যম কর্মীরা যথাযথ অনুমোদন নিয়ে ছবি ও তথ্য সংগ্রহ করে এবং তার সঙ্গে কিংবা জনসংযোগ কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে সংবাদ প্রচার করতে পারবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 8 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 12 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 18 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক