admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২০ ৪:৪৪ পূর্বাহ্ণ
চীন-পাকিস্তানের পর প্রতিবেশী নেপালের সঙ্গেও সাম্প্রতিক সময়ে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। এমন সময়ের মধ্যেই আকস্মিক এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার দুপুরে তার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা করোনা মহামারির প্রাদুর্ভাবের পর এটা ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে গত মার্চে একবার সফর করে যান ভারতের পররাষ্ট্র সচিব। তবে এত কম সময়ের মধ্যে, বিশেষ করে করোনাভাইরাস সংক্রমণের সময় হঠাৎ করেই কোনো এই অনির্ধারিত সফর তা নিয়ে কেউ মন্তব্য করতে রাজি হয়নি।