হোম
নির্বাচিত কলাম

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী সংক্ষিপ্ত জীবনী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২০ ২:০৬ অপরাহ্ণ

Bochagonj-MP-Sujon-mknewsbd

ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী ১৯৭০ সালে ৩১ জানুয়ারী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার, ধনতলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। খালিদ মাহ্‌মুদ চৌধুরীর পিতা মরহুম আব্দুর রৌফ চৌধুরী মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক এবং সমাজ সেবক হিসেবে খ্যাতিমান। তাঁর পিতা ১৯৩৭ সালে জন্মগ্রহন করেন।

১৯৫২ সালে দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে অংশগ্রহন করে সিরাজগঞ্জে কারাবরণ করেন। পরবর্তীতে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সান্নিধ্যে আসেন। বঙ্গবন্ধুর নির্দেশে বৃহত্তর দিনাজপুর (ঠাকুরগাঁও-পঞ্চগড়) ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা আন্দোলন এবং ৬৬তে ৬ দফা আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহম্মেদ এর দূত হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় দেশ গঠনে তাঁর ভুমিকা প্রশংসনীয়। স্বাধীনতা পরবর্তী সময়ে আখচাষী ফেডারেশনের সভাপতি এবং কৃষকলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যান, ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করার পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেণ এবং ১৯৯৮ সাল পর্যন্ত এ দায়িত্ব ছিলেন, এ সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) এর সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯৯ সালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০২ সালে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচী চলাকালে বি.এন.পি-জামাত সরকারের পুলিশ বাহিনী দ্বারা নির্মম নির্যাতনের শিকার হন এবং শারীরিক ভাবে আর পুরোপুরি সুস্থ্য জীবনে ফিরতে পারেননি। ২০০৭ সালে ২১ অক্টোবর তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

খালিদ মাহ্‌মুদ চৌধুরীর মাতা রমিজা রৌফ চৌধুরী একজন গৃহিনী এবং সমাজসেবী। বর্তমানে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন এবং আব্দুর রৌফ চৌধুরী প্রতিবন্ধী আশ্রয় কেন্দ্রের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও জাতীয় মহিলা সংস্থাসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী বাবা-মা’র একমাত্র পুত্র সন্তান, তাঁর পাঁচ বোন রয়েছে। তিনি ১৯৮৪ সালে সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুর হতে এস.এস.সি, ১৯৮৬ সালে দিনাজপুর সরকারি কলেজ হতে এইচ.এস.সি পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৯ সালে বি.কম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে ১৯৯২ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC) এর অধীনে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন।

জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। প্রথমেই স্কুল ছাত্রলীগ এবং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং সর্বশেষ বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে ছাত্ররাজনীতি শেষ করেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি শুরু করার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছাকাছি থাকার সুযোগ হয়, পাশাপাশি ২০০২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে উপ-কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালের ১২ জানুয়ারী আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব লাভ করেন। ২০০৭ সালে ১১ জানুয়ারী (১/১১) সেনা সমর্থিত সরকারের সময় শেখ হাসিনার নির্দেশে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। বিশেষ করে শেখ হাসিনাকে গ্রেফতার করার পর তাঁর মুক্তি, দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করেন।

জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী ২০০৮ সালে ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং ২০১২ সালে জাতীয় কাউন্সিলে দ্বিতীয়বারের মত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার একই আসন হতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে ২২ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তৃতীয়বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ১১শ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন হতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এই সকল দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ষ্ট্রেট ডিপার্টমেন্টের আমন্ত্রনে লীডারশীপ প্রোগ্রামে ২০১০ সালে আমেরিকা ভ্রমনে যান। সেখানে অবস্থান কালে কেন্দ্রীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকার ব্যবস্থাসহ আমেরিকার জাতীয় নির্বাচন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ডের বিষয়ে অবহিত হন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রনে দুইবার চীন সফর করেন, কমিউনিস্ট পার্টির কার্যক্রম ও দেশ পরিচালনার বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। এছাড়াও চীনের গুয়াজিং প্রদেশের নেনিং শহরে ICAPP (আইক্যাপ) সম্মেলনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। উক্ত সম্মেলনে ২৫টি দেশের প্রায় ৫২টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হয়।

এছাড়াও তিনি ভারত, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম ও কাতার সহ বিভিন্ন দেশে সরকার, দল এবং সংসদীয় প্রতিনিধি হিসেবে ভ্রমন করেন। ৯ম জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সরকারী প্রতিশ্রুতি কমিটি, ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং ১০ম জাতীয় সংসদে রেলপথ ও সংসদ কমিটিতে দায়িত্ব পালন করেছেন। খালিদ মাহ্‌মুদ চৌধুরী রাজনীতির পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক, খেলাধুলা এবং সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত আছেন।

জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। একমাত্র মেয়ে তুষারাদ্রী মাহমুদ বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। স্ত্রী মোসাম্মৎ রশীদুন আরা হাসনিন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে কর্মজীবনের প্রথমেই একটি বে-সরকারী সংস্থায় চাকরি জীবন শুরু করেন, পরবর্তীতে একটি কলেজে অধ্যাপনা করেন এবং যুক্তরাজ্যের এ্যঞ্জেলিনা রাসকিন বিশ্ববিদ্যালয় হতে এম.বি.এ ডিগ্রী লাভ করেন। বর্তমানে একটি বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্ট্রী বোর্ড-এর সদস্যের দায়িত্বে আছেন। জনাব খালিদ মাহ্‌মুদ চৌধুরী পেশাগত জীবনে কৃষি ও ব্যবসার সাথে জড়িত। খেলাধুলা ও বই পড়া তার প্রিয় সখ। মাঝে মাঝে সমাজ ও রাজনীতি নিয়ে লেখালেখিও করেন।

খালিদ মাহমুদ চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয়

সংসদ সদস্যওয়ার্ড নং :
মোবাইল : ০১৭১১৩৩১৬৯৭

ফোন (অফিস)

ইমেইল : kmchowdhurymp@yahoo.com

ফ্যাক্স :নিজ জেলা : দিনাজপুর ।

স্থায়ী ঠিকানা : ধনতলা,বোচাগঞ্জ,দিনাজপুর ।

সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স/সমমান

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 17 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক