হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে করোনাভাইরাস চিকিৎসার না পাওয়ায়,মানুষ হাসপাতাল বিমুখ হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২০ ১০:২৪ অপরাহ্ণ

BD-Krona-mknewsbd

ফাইল ছবি

চিকিৎসা নিয়ে নানা অভিযোগের মুখে হাসপাতাল মনিটরিং কতটা প্রভাব ফেলবে। চিকিৎসার বেহালদশায় মানুষ হাসপাতাল বিমূখ হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস চিকিৎসার ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ ওঠার পর এখন সারাদেশে হাসপাতালগুলো মনিটরিং জোরদার করার কথা বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৪৫ জন কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং কমিটি পুনর্গঠন করেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, চিকিৎসা না পাওয়া এবং ভোগান্তির কারণে মানুষ হাসপাতাল বিমুখ হয়েছে। সেই পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে অনেক বিলম্বে মনিটরিংয়ের দিকে নজর দেয়া হচ্ছে। দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিকে মানুষ হাসপাতালে হাসপাতালে ঘুরেও চিকিৎসা পায়নি। এর পরীক্ষাও ছিল একেবারে সীমিত পর্যায়ে। পরে ধীরে ধীরে এই রোগের পরীক্ষা এবং চিকিৎসার জন্য সরকারি বেসরকারি হাসপাতালের সংখ্যা বেড়েছে।

কিন্তু এরপরও হাসপাতালে গিয়ে যথাযথ চিকিৎসা না পাওয়া এবং দুর্ভোগ ও অব্যবস্থাপনার নানা অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে সরকারি বেসরকারি সব হাসপাতালের জন্য মনিটরিং কমিটি পুনগর্ঠন করেছে। পঁয়তাল্লিশ জন কর্মকর্তার এই কমিটির প্রত্যেক সদস্যকে প্রতিমাসে অন্তত একটি হাসপাতাল পরিদর্শন করতে হবে এবং সমস্যা চিহ্নিত করে রিপোর্ট দিতে হবে মন্ত্রণালয়কে।

স্বাস্থ্য অধিদপ্তরও সারাদেশে হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শন শুরু করার কথা জানিয়েছে। অধিদপ্তরের মুখপাত্র ড: আয়শা আকতার বলেছেন, হাসপাতালগুলোতে যাতে অব্যবস্থাপনা না থাকে, সেজন্য মনিটরিং জোরদার করা হয়েছে। আকস্মিক পরিদর্শনে হাসপাতালের পুরো ব্যবস্থাপনা দেখা হবে। বিভিন্ন হাসপাতাল লাইসেন্স ছাড়া চালাচ্ছে-এই বিষয়ের সাথে হাসপাতালে চিকিৎসার সব বিষয়গুলোই দেখবে পরিদর্শক দল। বিভিন্ন অভিযোগ যে আসছে, সে ব্যাপারে অভিযানতো চলছেই। অভিযোগ ছাড়াও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাসের পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা-প্রতিটি ক্ষেত্রেই চরম অব্যবস্থাপনার নানান অভিযোগ যখন ওঠে, তখন জেকেজি এবং রিজেন্ট হাসপাতালের প্রতারণা ধরার পরার পর মানুষের মাঝে চিকিৎসা নিয়ে অনাস্থা আরও বেড়ে গেছে। আর এই অনাস্থা থেকে মানুষ হাসপাতাল বিমুখ হয়েছে বলে তারা মনে করেন। সরকারি হিসাবে সারাদেশে হাসপাতালগুলোতে করোনাভাইরাসের রোগী জন্য নির্ধারিত প্রায় ১৫০০০ শয্যার মধ্যে ৭০ শতাংশের বেশি শয্যা খালি রয়েছে রোগীর অভাবে। করোনাভাইরাসের চিকিৎসার নিধারিত হাসপাতালগুলোতে ৭০শতাংশের বেশি ময্যা খালি রয়েছে রোগীর অভাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: লেলিন চৌধুরী বলছিলেন, অনেক দেরিতে হলেও এখন যে হাসপাতাল মনিটরিংয়ে নজর দেয়া হচ্ছে, সেটা তিনি ইতিবাচক হিসাবেই দেখছেন।

অন্তত একটা মনিটরিং কমিটি হয়েছে। তারা হাসপাতালগুলো পরিদর্মন করবে। এই বিষয়টিকে আমি স্বাগত জানাই।অন্তত একটি ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও বলেছেন, কিন্তু হাসপাতাল গুলোতে যেভাবে অব্যবস্থাপনা এবং মানুষের কাছে মিথ্যাচার করা হয়েছে, মানুষজন হাসপাতালের ওপর আস্থা হারিয়ে ফেলছে। এখন প্রত্যেকটা জায়গাতেই যেমন টেস্টের ভোগান্তি শূণ্যে নিয়ে আসা, হাসপাতালের ব্যবস্থাপনায় উন্নতি, রোগীর সাথে মানবিক আচরণ, ঔষধ বাইরে থেকে যে কিনতে হচ্ছে, সে গুলোর সাপ্লাই দেয়াসহ পুরো বিষয়টা যদি আন্তরিকভাবে হ্যান্ডেল করা হয়, তাহলে মানুষের আস্থা আবার ধীরে ধীরে ফিরে আসবে।

আরেকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: মাহফুজা রিফাত মনে করেন, করোনাভাইরাস সংক্রমণের পাঁচ মাস চললেও এখনও চিকিৎসা ব্যবস্থা উন্নত করা সম্ভব। আমি মনে করি, ভাল কিছু শুরু করার জন্য যে কোন সময়ই যথেষ্ট। যদি এই মনিটরিং কমিটি ভাল কিছু করতে পারে, সেবার মানটাকে নিয়ে আসতে পারে, তাহলে ভাল হতে পারে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন,চিকিৎসা নিয়ে মানুষের আস্থার সংকট আছে বলে তারা মনে করেন না। তিনি বলেছেন, কিছু সমস্যা বা অভিযোগ আছে, সেগুলোই সমাধানের জন্য মনিটরিং জোরদার করাসহ বিভিন্ন ব্যবস্থা তারা নিচ্ছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 9 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 14 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক