admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২০ ২:০৮ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২৩ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তথ্যমতে সিঙ্গাপুরে আজকে নতুন ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪৯ হাজার ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের মধ্যে ৪ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স, ৪ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরির বাহিরে বাস করেন ও ৫ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন।
কভিড-১৯ আক্রান্ত হয়ে ২২ জুলাই ২১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ৪৪ হাজার ৭৯৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরো ১৪ জনের মৃত্যু হয়েছে যারা করোনাভাইরাসে পজিটিভ ছিলো৷ কিন্তু তাদের মৃত্যু করোনাভাইরাসে নয় অন্য কোন কারণে হয়েছিলো।
১৫০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে কেউ আইসিইউতে নেই৷ ৩ হাজার ৭৭২ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷