admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২০ ২:২১ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তর্থ্যঅনুযায়ী সিঙ্গাপুরে আজকে নতুন ২০২ জন কভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৬৫৫ জন কভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৫ জন সিঙ্গাপুরিয়ান বা স্থায়ীবাসিন্দা, বাকী ২ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনের বাহিরে বাস করেন, ৮ জন বিদেশ ফেরত যারা স্টে-হোম নোটিশে আছেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনে বাস করেন।
কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৭ জুলাই ৩২১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই পর্যন্ত মোট ৪৩ হাজার ৪৭৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৷
করো’নাভাই’রাসে আক্রা’ন্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃ’ত্যু হয়েছে। তাছাড়া আরো ১৪ জনের মৃ’ত্যু হয়েছে যারা করোনাভাইরাসে পজিটিভ ছিলো৷ কিন্তু তাদের মৃ’ত্যু করোনাভাইরাসে নয় অন্য কোন কারণে হয়েছিলো। ১৬৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ৩ হাজার ৬৮৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷