admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২০ ৫:৫০ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৬ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তর্থ্যমতে, সিঙ্গাপুরে আজকে নতুন ২৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ১২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ২ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স, ৭ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরির বাহিরে বাস করেন, ২ জন ডিপেনডেন্ট পাশ হোল্ডার ও ৪ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৫ জুলাই ২৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই পর্যন্ত মোট ৪২ হাজার ৯৮৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরো ১৪ জনের মৃত্যু হয়েছে যারা করোনাভাইরাসে পজিটিভ ছিলো৷ কিন্তু তাদের মৃত্যু করোনাভাইরাসে নয় অন্য কোন কারণে হয়েছিলো। বর্তমানে ১৫৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ এর মধ্যে ৩ হাজার ৭০৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্যদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷ সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) বলেন পরর্বতিতে আরও বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।