হোম
আন্তর্জাতিক

ভারতের রেল প্রকল্প হাতছাড়া হওয়ার পেছনেও কি চীনের ভূমিকা?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২০ ৬:৫১ পূর্বাহ্ণ

Iran-India-Raill-mknewsbd

ফাইল ছবি

চাবাহার বন্দরে  ভারতের রেল প্রকল্প হাতছাড়া হওয়ার পেছনেও ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা হচ্ছে আফগানিস্তানের রপ্তানি চালান। ফেব্রুয়ারি, ২০১৯ কি চীনের ভূমিকা? ইরানের চাবাহার বন্দরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানকে সংযুক্ত করবে, এমন একটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প থেকে ইরান ভারতকে সরিয়ে দেওয়ার পর দিল্লির এই কূটনৈতিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে। ইরান বলছে, এই প্রকল্পে ভারতের অর্থায়নের জন্য তারা আর অপেক্ষা করতে প্রস্তুত নয়। অন্যদিকে, চীনের সঙ্গে ইরানের সম্প্রতি ৪০০ বিলিয়ন ডলারের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং দিল্লিতেও পর্যবেক্ষকরাও অনেকেই মনে করছেন, ভারতের তৈরি চাবাহার বন্দরেও এখন চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হল। বিরোধী দল কংগ্রেসও এই ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ করেছে।

ইরানের উপকূলে যে চাবাহার বন্দর নির্মাণে ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটি আফগানিস্তান ও মধ্য এশিয়ায় স্থলপথে অ্যাকসেসের জন্য ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। বছর চারেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইরান সফরের সময় তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে মিলে তেহরানের সঙ্গে যৌথভাবে একটি চুক্তিতেও স্বাক্ষর করেন, যাতে চাবাহার থেকে আফগানিস্তানের জারাঞ্জ পর্যন্ত রেল ও সড়কপথে পরিবহন করিডর নির্মাণের দায়িত্ব পায় ভারত। চাবাহার পরিবহন করিডর চুক্তি সই করার সময় ইরান, ভারত ও আফগানিস্তানের নেতারা। মে, ২০১৬ কিন্তু চার বছর পরেও সে কাজে বিশেষ অগ্রগতি না-হওয়ায় ইরান এখন নিজেরাই জাহেদান পর্যন্ত ওই রেলপথের সোয়া ছশো কিলোমিটার বানাবে বলে ঘোষণা করেছে। মালাক্কা ডিলেমা’ কাটাতে চাইছে চীন? ভারতীয় নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল শেখর সিনহার কথায়, বিদেশে ভারতীয় সংস্থাগুলোই কখনওই তাদের প্রকল্প ঠিক সময়ে শেষ করতে পারে না, এই অভিযোগ আমরা হামেশাই শুনি।

এখানেও ইরকন নামে যে সংস্থাটি দায়িত্ব পেয়েছিল, তারাও নানা কারণে যন্ত্রপাতি পাচ্ছিল না আমরা জানি। তবে ইরান যে সাহস করে নিজেরাই এর রূপায়নে এগিয়ে এসেছে, তার পেছনে অবশ্যই চীনের ভরসা আছে। চাবাহারের কাছে চীন একটি রিফাইনারিও বানাচ্ছে, ইরানের তেল সেখানে পরিশোধন করে পাইপলাইনে গোয়াদর বন্দরে নিয়ে এসে সেখান থেকে পাকিস্তান হয়ে তারা নিজেদের দেশে আনতে চায়। জ্বালানির জন্য মালাক্কা প্রণালীর ওপর চীনের যে নির্ভরতা, যেটাকে ‘মালাক্কা ডিলেমা’ বলা হয়, সেটা কাটানোর জন্য অবশ্যই তারা এটাকে একটা উপায় হিসেবে দেখছে, বলছিলেন সাবেক ওই সেনা কর্মকর্তা।

চাবাহার বন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা হচ্ছে আফগানিস্তানের রপ্তানি চালান। ফেব্রুয়ারি, ২০১৯

চাবাহার বন্দরঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সাবেক সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীও কার্যত মেনে নিচ্ছেন, চাবাহারে ভারত বিপুল পরিমাণ লগ্নি করার পরও এই বন্দরের নিয়ন্ত্রণ হয়তো শেষ পর্যন্ত চীনের কাছেই হাতছাড়া হয়ে যাবে।

মি. চক্রবর্তীর কথায়, ইরান বলছে ওই রেল প্রকল্পে ভারত ঠিক সময়ে টাকাপয়সা দেয়নি। আমরা যেটা দেখছি, চাবাহার নিয়ে ভারতের মধ্যেও এখন একটা দ্বিধা কাজ করছে – কারণ ওই প্রকল্পে চীনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমার ধারণা চাবাহার বন্দর প্রকল্পে শেষ পর্যন্ত ভারতেরও শেয়ার থাকবে কিন্তু চীনই শেষ পর্যন্ত ওখানে সবচেয়ে বড় প্লেয়ার হিসেবে উঠে আসবে।

সেক্ষেত্রে একদিকে চাবাহার আর সোয়াশো মাইল দূরে পাকিস্তানের গোয়াদর, দুটো বন্দরের নিয়ন্ত্রণ তারা কীভাবে সামলায়, সেটাও দেখার বিষয় হবে। ওদিকে ইরানের সমস্যা হল স্যাংশন আরোপ হওয়ার আর্থিকভাবে তাদের অবস্থা খুবই খারাপ, তারাই বা ভারতের টাকাপয়সার জন্য কতদিন অপেক্ষা করবে? বস্তুত মার্কিন নিষেধাজ্ঞার জেরে বিপদের মুখে পড়া ইরান এখন কম দামে চীনকে তেল বিক্রি করছে, সম্প্রতি চীনের সঙ্গে চারশো বিলিয়ন ডলারের স্ট্র্যাটেজিক সমঝোতাও করেছে তারা।

ভারতেরহিন্দুত্ববাদীদের নিয়ে ক্ষুব্ধ ইরান? দিল্লিতে ইনস্টিটিউট অব চায়না স্টাডিজের ফেলো অধ্যাপক শ্রীমতি চক্রবর্তী মনে করিয়ে দিচ্ছেন, চীন ও ইরানের সম্পর্ক কিন্তু বরাবরই খুব ভাল। ডঃ চক্রবর্তী বিবিসিকে বলছিলেন, বিশেষত ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে ইরানের যে সংঘাত চরমে উঠেছে, চীন খুব ভালভাবেই তার অ্যাডভান্টেজ নিচ্ছে। এখন চাবাহার রেল প্রকল্প থেকে ভারতকে সরানোয় চীনের ভূমিকা আছে কি না তা বলা মুশকিল, থাকলেও থাকতে পারে। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর তেহরান দিল্লির কাছ থেকে যে ধরনের সমর্থন আশা করেছিল, সেটা তারা পায়নি তাতেও কোনও ভুল নেই! তা ছাড়া হিন্দু মৌলবাদী রাষ্ট্র হিসেবে গড়পড়তা ইরানিদের কাছে ভারতের যে ছবিটা তৈরি হয়েছে, দিল্লির দাঙ্গার পর ইরান যেভাবে ভারতের নিন্দা করেছে সে সব কিছুরও প্রভাব এখানে থাকতেই পারে, বল ছিলেন অধ্যাপক চক্রবর্তী। পাশাপাশি ভারত যে এখন আর ইরানের কাছ থেকে তেল কিনছে না, সেটাও ইরানের ক্ষোভের একটা কারণ হতে পারে বলে মনে করেন পিনাকরঞ্জন চক্রবর্তী।

আমরা এককালে ইরানের কাছ থেকে শস্তায় বহুদিন তেল কিনেছি। এখন যেহেতু আর কিনতে পারছি না, তাদের ক্ষুব্ধ হওয়াটা খুবই স্বাভাবিক। অন্য দিকে চীন বলছে আমরা তোমাদের সব তেল কিনে নিতে রাজি, ফলে ইরানের তো চীনকে বেছে নেওয়া ছাড়া উপায়ও নেই, বলছিলেন তিনি। ভারতে বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভিও টুইটারে অভিযোগ করেছেন, চীন তুলনায় অনেক ভাল ‘ডিল’ দিয়েছে বলেই চাবাহার প্রকল্প ভারতের হাতছাড়া হল। রেল প্রকল্পে এখন আর কিছু করা খুব কঠিন, এটা ধরে নিয়েই ভারতও এখন চাবাহার থেকে অফিগানিস্তান সড়ক সংযোগের প্রকল্পেই বেশি জোর দিতে চাইছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 8 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 8 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 15 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 19 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 19 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 20 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক