হোম
আন্তর্জাতিক

বিশ্বের কোন দেশে মহামারির অবস্থা বেশি খারাপ, বিশ্বের ১৮৮ টি দেশে ৯৮ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জুন, ২০২০ ৮:০১ পূর্বাহ্ণ

World-Kovid-19-Update-mknewsbd

ফাইল ছবি

বিশ্বের কোন দেশে মহামারির অবস্থা বেশি খারাপ, বিশ্বের ১৮৮ টি দেশে ৯৮ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছেন প্রায় পাঁচ লাখ মানুষ। গত ডিসেম্বর থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছে সারা বিশ্বে এখনো করোনাভাইরাসের বিস্তার ঘটছে। সেই সঙ্গে মৃত্যুর ঘটনাও বাড়ছে। বিশ্বের ১৮৮ টি দেশে ৯৮ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

কোন দেশে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু?
করোনাভাইরাস, যার ফলে ফুসফুসের সংক্রমণ কোভিড-১৯ ঘটে থাকে, প্রথম শনাক্ত হয় ২০১৯ সালের শেষের দিকে চীনে উহানে। এরপরের কয়েক মাসে সেটা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কঠোর লকডাউনের কারণে কিছু কিছু দেশে রোগের বিস্তার কমে এলেও অনেক দেশে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। দক্ষিণ আমেরিকায় রোগটির দ্রুত বিস্তারের কারণে মধ্য মে মাস নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মন্তব্য করেছিল যে, আমেরিকা মহাদেশ রোগের নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে। তবে আফ্রিকা, এশিয়া আর মধ্যপ্রাচ্যেও রোগের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রাজিল, মেক্সিকো, ভারত ও পাকিস্তানে সংক্রমণ ও মৃত্যু অনেক বৃদ্ধি পেয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। বিশেষ করে ব্রাজিল, পেরু, চিলি, মেক্সিকো ও ইকুয়েডরে কয়েক সপ্তাহ ধরে রোগটির ঊর্ধ্বগতি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মধ্য ও দক্ষিণ আমেরিকায় এখনো মহামারির শীর্ষ অবস্থা তৈরি হয়নি। ব্রাজিলে মাসে এখন এক হাজরের বেশি মৃত্যুর ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরে বিশ্বে এই দেশেই এখন দশ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মারা গেছেন ৫৫ হাজার মানুষ। ভারত ও পাকিস্তানেও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জনের।

কোন দেশগুলোয় সংক্রমণের দ্বিতীয় ধাপ আসছে এর আগের মহামারিগুলোয় দ্বিতীয় দফার সংক্রমণ ঘটতে দেখা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, কোভিড-১৯ এর ক্ষেত্রেও সেরকম ঘটবে, কিন্তু দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে বিশেষজ্ঞরা এখনো পুরোপুরি একমত হতে পারেননি। তবে বেশ কয়েকটি দেশ ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনার পরেও আবার সংক্রমণ বৃদ্ধির ঘটনা দেখতে পেয়েছে। যেমন ইরানে প্রতিদিন আবার ৩ হাজার করে রোগী শনাক্ত হচ্ছে। দেশটিতে প্রতিদিন ১০০ জনের মৃত্যু হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রেও রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। নতুন করে রোগী বেড়ে যাওয়ার কারণে জনসমাগমের স্থানে ও ব্যবসা প্রতিষ্ঠানে আবার কড়াকড়ি আরোপ করেছে পর্তুগাল। চীনের বেইজিংয়ের পাইকারি মার্কেট থেকে ছোট আকারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে বলা হলেও, কর্তৃপক্ষ বলছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

কোন দেশে বেশি রোগীঃ জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ সাত হাজারের বেশি মানুষ। বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৪ হাজার চারশো মানুষের। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। এরপরেই বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলে ( ১২ লাখ ৭৪ হাজার নয়শো জন) এবং রাশিয়ায় (৬ লাখ ১৯ হাজার নয়শো জন) বাসিন্দারা। এরপরে রয়েছে ভারত (৫,০৮,৯৫৩ জন), যুক্তরাজ্য (৩,১০৮৩৭), পেরু (২,৭২,৩৬৪)। আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশ রয়েছে ১৭ নম্বরে। তবে ধারণা করা হয়, বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা আরও বেশি। কারণ অনেক মানুষের লক্ষণ খুব সামান্য দেখা যায় এবং অনেকের পরীক্ষা হয় না, ফলে হিসাবেও আসেন না।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 9 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 9 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 16 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 20 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 20 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 21 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক