হোম
আন্তর্জাতিক

কাশ্মীর: ৭শ কিলোমিটার দূরে বন্দিদের রাখা হয়েছে নিজ অঞ্চল থেকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৫২ পূর্বাহ্ণ

kasmir-picture-mknewsbd

ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় সরকার পাঁচ অগাস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর থেকে ভারত-শাসিত কাশ্মীরের আন্দোলনকর্মী, স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষকে আটক করা হয়।
এমনকি অনেককে ভারতের অন্যান্য অঞ্চলের কারাগারে স্থানান্তরও করা হয়। সংবাদদাতা ভিনিত খারে উত্তর প্রদেশের এমনই একটি কারাগার পরিদর্শন করেছেন।
আগ্রায় শুক্রবার সকালটা ছিল গরম ও গুমোট। উত্তর প্রদেশের এই জনাকীর্ণ ও ধুলাবালিময় শহরটি তাজমহলের আবাসস্থল হিসেবেও পরিচিত।
মাঝে মধ্যে হালকা বাতাস এই গরম আবহাওয়াকে সহনীয় করে তুলেছিল – তবে কাশ্মীর উপত্যকা থেকে আসা অসংখ্য নারী-পুরুষের পক্ষে এই আবহাওয়া মোটেই সহনীয় ছিল না।
কেননা কাশ্মীরে যেখানে সেপ্টেম্বর মাসের তাপমাত্রা ১৮ সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। সেখানে আগ্রায়, তাপমাত্রা ৩৫ ডিগ্রি স্পর্শ করেছে।
আগ্রার কেন্দ্রীয় কারাগারের বন্ধ গেটের বাইরে একটি বিশাল ওয়েটিং হলে বসে আছেন কাশ্মীরের এই মানুষেরা।
পরিবারের কারাদণ্ড পাওয়া সদস্যদের সাথে অল্প সময় সাক্ষাতের পালা কখন আসবে তার জন্য সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন।
ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেয়া বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা দেয়ার আগে ওই অঞ্চলটিকে অচল করে দিয়েছিল- মোবাইল ফোনের নেটওয়ার্ক, ল্যান্ডলাইন এবং ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়; এবং গৃহবন্দী করা হয় আঞ্চলিক ও রাজনৈতিক নেতাদের।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভাকারীদের সংঘর্ষ হয়।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভাকারীদের সংঘর্ষ হয়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপত্যকাটিতে দফায় দফায় বিক্ষোভ হয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রায়ই বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
এবং সরকারের এই অকস্মাৎ পদক্ষেপের জেরে ওইদিন কাশ্মীরের হাজার হাজার আন্দোলনকর্মী এবং অন্যান্য লোকজনকে তাদের বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীর থেকে কয়েক শতাধিক বন্দীকে ভারতের অন্যান্য অঞ্চলের কারাগারে স্থানান্তর করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মধ্যে ৮০ জনেরও বেশি বন্দীকে আগ্রায় পাঠানো হয়েছে।
কড়া নিরাপত্তায় ঘেরা আগ্রা কেন্দ্রীয় কারাগারটি ভীষণ গরম আর দুর্গন্ধে ভরা।
টয়লেটের দুর্গন্ধ ওয়েটিং হল থেকেও পাওয়া যাচ্ছিল। যেখানে পরিবারগুলো বসে অপেক্ষা করছেন তাদের স্বজনের সঙ্গে দেখা করার জন্য। এই দুর্গন্ধের কারণে তাদের বেশিক্ষণ ধরে অপেক্ষা করাও হয়ে পড়েছিল বেশ কঠিন।
“এখানে খুবই গরম। আমি এখানেই মরে যাব,” অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের মধ্যে একজন নিজের জামা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে এভাবেই তার পরিস্থিতির কথা ব্যাখ্যা করেন।
স্মিত হাসি দিয়ে বলেন, “আমার নাম জিজ্ঞেস করবেন না। আমরা নয়তো ঝামেলায় পড়তে পারি।”
তিনি এসেছেন কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে পুলওয়ামা শহর থেকে। তিনি তার ভাইয়ের সাথে দেখা করার অপেক্ষায় ছিলেন, যাকে চার অগাস্টের রাতে নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে গিয়েছিল।
তিনি বলেন, “তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা আমাদের জানানো হয়নি।”
“কেন তাকে তুলে নেওয়া হয়েছিল সেটাও জানি না। নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোঁড়ার সাথে তার কোনও যোগসূত্র নেই। তিনি একজন সাধারণ গাড়িচালক ছিলেন।”

আগ্রার এই কারাগারটিতে আছেন ৮০জন কাশ্মীরী বন্দী।

আগ্রার এই কারাগারটিতে আছেন ৮০জন কাশ্মীরী বন্দী।

ভাইয়ের খোঁজ জানতে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বার বার দেখা করেন। সে সময় তাকে বলা হয়েছিল যে তাঁর ভাইকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে।
এরপর অনেক চেষ্টা করার পরে তিনি জানতে পারেন যে তার ভাইকে আসলে আগ্রায় আনা হয়েছে।
তিনি ২৮ আগস্ট আগ্রার পৌঁছালেও জানতে পারেন যে তার কথা প্রমাণ করতে কাশ্মীরের স্থানীয় পুলিশের কাছ থেকে একটি “যাচাইকরণের চিঠি” বা ভ্যারিফিকেশন লেটার আনতে হবে। তাই তিনি আবারও পুলওয়ামায় যান এবং চিঠিটি নিয়ে আগ্রায় ফিরে আসেন।
“আমার ভাইয়ের বয়স ২৮ বছর। সে শিক্ষিত – এমনকি তাঁর মাস্টার্স ডিগ্রীও রয়েছে, কিন্তু এখন জেলখানায় থাকার কারণে তার এই সমস্ত কিছুই অকেজো হয়ে পড়েছে।”
আবদুল ঘানির দুর্দশাও প্রায় একই রকম। এই দিনমজুর শ্রমিক তার ছেলে এবং ভাগ্নের সাথে দেখা করতে কাশ্মীরের কুলগাম শহর থেকে আগ্রা পর্যন্ত ট্রেন এবং বাসে যাত্রা করে এসেছেন – তাকে জানানো হয়েছিল যে এখানে ওই দু’জনকেই রাখা হয়েছে।
“তাদের দু’জনকে রাত দুইটার দিকে গভীর ঘুমের মধ্যে তুলে নিয়ে যায়। কেন তাদেরকে সেদিন তুলে নেওয়া হয়েছিল তার কারণ কেউ আমাদের জানায়নি। তারা কখনই নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেনি।”
মি. ঘানি “ভেরিফিকেশন লেটার” সাথে না আনায় বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন।
“আমি জানতাম না যে আমাকে এ ধরণের কোন চিঠি আনতে হবে,” তিনি বলেন।
তিনি আরও জানান যে, তাকে ইতিমধ্যে আগ্রায় ভ্রমণের জন্য ১০,০০০ রুপি ব্যয় করতে হয়েছে। এবং পুনরায় ভ্রমণের সামর্থ্য তার নেই। ভাই ও ভাগ্নের সঙ্গে দেখা করতে আগ্রায় এসেছেন দিনমজুর মি. ঘানি।

কয়েকটা বিরক্তিকর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে, তাদের গেটের ভেতরে যাওয়ার সময় আসে।
তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই তাজা আপেল নিয়ে এসেছেন। যেটা কিনা কাশ্মীরের সবচেয়ে বেশি উৎপাদিত ফল।
মি. ঘানির আর্জি মঞ্জুর হওয়ার পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এক ঘণ্টা পরে তিনি হাসি মুখে বের হয়ে আসেন।
“আমার ছেলে অনেক উদ্বিগ্ন ছিল। কিন্তু আমি তাকে বলেছি যে বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে।”
“আল্লাহর শুকরিয়া, আমি তাঁর সাথে এখানে দেখা করতে পেরেছি। পনেরো দিন পর আমি আবার আসব।”
সন্ধ্যা নাগাদ ওয়েটিং হলটি প্রায় খালি হয়ে পড়ে, তখন আমি লক্ষ্য করলাম যে একজন নারী এবং একজন পুরুষ জেলখানার গেটের দিকে খুব দ্রুত গতিতে দৌড়ে আসছে।
তারা শ্রীনগর থেকে দিল্লি গিয়েছিলেন এবং সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে আগ্রায় পৌঁছান।
কর্মকর্তাদের কাছে একটি অনুরোধপত্র জমা দেওয়ার পরে তাদেরকে ২০ মিনিটের জন্য তাদের ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়।
“আমরা আরও কিছুক্ষণ আগে এলে ভাইয়ের সাথে দেখা করার জন্য ৪০ মিনিটের মতো সময় পেতাম,” বলেন তারেক আহমেদ দার। তার কারাবন্দী ভাইয়ের তিনটি সন্তান রয়েছে।
কেবলমাত্র মঙ্গলবার এবং শুক্রবারেই দেখা করার অনুমতি রয়েছে, সুতরাং মি. দার যদি এই সুযোগটি হারাতেন তবে তাকে আরও চার দিন অপেক্ষা করতে হত।
“আমি ভাইয়ের সাথে কথা বলেছি। তাঁর স্ত্রী, তিন সন্তান এবং আমাদের বাবা-মা তাকে অনেক মিস করেন,” মিঃ দার আরও বলেন। “এটি তাদের পক্ষে মেনে নেয়া শক্ত। এখন আমি তাকে দেখেছি, আমি তাদের বলব যে তিনি ভাল আছেন।”

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও হরিপুরে বিজ্ঞান মেলার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 minutes আগে

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি,দালালের ১০ দিনের জেল।
আইন-বিচার 10 hours আগে

সান্তাহারে সরকারি পুকুর রক্ষায় অভিযান,জরিমানার পর অপরাধীদের চাপের মুখে প্রশাসন।
অপরাধ 10 hours আগে

​দিনাজপুরে শান্তিতে ঘুমাতে চাই স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার
দুর্ঘটনা 20 hours আগে

দিনাজপুরের খানসামা হোসেনপুর মাদ্রাসায় দুপুরে তালা।
রংপুর 20 hours আগে

সাভারে চালককে জবাই করে হত্যা।
ঢাকা 2 days আগে

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব সরকারি পুকুর কেটে মাটি পাচার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁয়ের পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশের সচেতনতামূলক
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় নারীদের উপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের নদী থেকে লাশ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক