হোম
ঢাকা

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা বাড়ছে নদ-নদীর পানি বন্যায় ডুবতে পারে ঢাকা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুন, ২০২০ ৮:৪৫ পূর্বাহ্ণ

Dhaka-flooding-mknewsbd

ফাইল ছবি

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা বাড়ছে নদ-নদীর পানি নদীগুলো দখলে দূষণে ভরাট পূর্বাঞ্চল অরক্ষিত, নেই কোনো বাঁধ বন্যায় তলিয়ে যাওয়ার ভয়াবহ ঝুঁকিতে এবার ঢাকা। রাজধানীর চারপাশের নদীগুলো দূষণ ও দখলে ভরাট হয়েছে। নদীগুলোতে নেই পানির স্বাভাবিক প্রবাহ। ঢাকার ভেতরের খালগুলোও দখলমুক্ত ও সংস্কার করা হয়নি। গত কয়েক বছর যাবত উন্নয়নের নামে অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। এতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে রাজপথ থেকে অলি-গলি সব তলিয়ে যায়। এছাড়া ঢাকার চারপাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধেরও চরম দুরবস্থা। বিশেষ করে ঢাকার পূর্বাঞ্চলে কোনো বাঁধই হয়নি। ফলে পূর্বাঞ্চল একেবারেই অরক্ষিত। ফলে বৃষ্টিপাত বাড়লে এবং নদীর পানি বৃদ্ধি পেলেই ঢাকা তলিয়ে যাবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে আগামী দু’তিনদিন বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। সেই সাথে চলতি মাসে প্রবল বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে। গত মে মাসে দেশে গড়ে স্বাভাবিকের চেয়ে ১৭ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে। জুন-জুলাই-আগস্টেও অতিবৃষ্টির সম্ভাবনা। তাছাড়া পরপর এই তিন মাসেই বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের আভাস রয়েছে। এরফলে দেশে অধিক বৃষ্টিপাত হবে। এমনিতে সমান্য বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন স্থানে জমে হাঁটু পানি। অলি-গলি সবখানে পানি থৈ থৈ করে। এ অবস্থায় টানা কয়েকদিন বৃষ্টি হলে পানিবদ্ধতার পাশাপাশি আশপাশের নদীর পানি ঢুকে রাজধানী তলিয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

এদিকে, টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে সারা দেশের প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। তিস্তার পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে। যমুনার পানি বৃদ্ধি ইতোমধ্যে গত ৩২ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। ১৯৮৮ সালের বন্যার সময় জুন মাসে যমুনায় যে পরিমাণ পানি ছিল এবার তার চেয়েও বেশি পানি বৃদ্ধি পেয়েছে। এতে সেই ৮৮ সালের চেয়েও ভয়াবহ বন্যা হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পানি বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারি দুর্যোগের ভেতরেই বন্যাকবলিত হতে পারে দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল। আর দেশের মধ্যাঞ্চল বন্যাকবলিত হলে তলিয়ে যাবে রাজধানী ঢাকা।

পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত ইনকিলাবকে বলেন, আসলে বর্ষাকালে বৃষ্টি হবে, নদ-নদী পানিতে পূর্ণ হবে এটাই স্বাভাবিক। তবে ঢাকাসহ সারা দেশের প্রধান প্রধান নদীর পানির প্রবাহের গতি পথগুলো সংস্কারের অভাবে দিনের পর দিন ভরাট হয়ে গেছে। কোনো সরকার খনন করার উদ্যোগ না নেয়ায় নদীগুলো মৃত। এগুলোতে নেই পানির প্রবাহ। বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কারণে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু এসব নদীর পানি বৃদ্ধি পায়। নদীগুলো দখল ও ভরাট হওয়ার কারণে সামান্য পানি বৃদ্ধি হলেই বন্যায় রূপ নেয়। এ ক্ষেত্রে শহর রক্ষা বেড়িবাঁধ বন্যার কবল থেকে রাজধানীকে রক্ষা করে। তবে দীর্ঘদিন ধরে এ বেড়িবাঁধ সংস্কার করা হয় না। ঢাকার পূর্বাঞ্চলে কোনো বাঁধই নির্মাণ হয়নি। ফলে বৃষ্টিপাত বাড়লে এবং নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলে রাজধানী ঢাকা বড় ধরনের বন্যায় তলিয়ে যেতে পারে।

বন্যা নিয়ন্ত্রণের জন্য রাজধানী ঢাকার পশ্চিমাঞ্চল এবং প‚র্বাঞ্চল শহর রক্ষা বাঁধের এখন বেহাল দশা। সংস্কারের অভাবে ঢাকার পশ্চিমাঞ্চলের বাঁধের ১৪ কিলোমিটারজুড়ে বেশ কয়েকটি পয়েন্টে মাটি ধসে গেছে। ফলে এই বাঁধ রয়েছে ঝুঁকির মুখে। অন্যদিকে, রাজধানীর প‚র্বাঞ্চল একেবারেই অরক্ষিত। ‘ঢাকা পূর্বাঞ্চলীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাইপাস’ প্রকল্প হাতে নেয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ অবস্থায় বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যার পানি বৃদ্ধি হলে যেকোনো সময় রাজধানী ঢাকা খুব সহজেই বন্যাকবলিত হয়ে পড়বে বলে নগর পরিকল্পনাবিদরা বলছেন।

শুধু বেড়িবাঁধের কারণেই নয় ঢাকা সিটির পানি বের হওয়ার জন্য যেসব খাল ছিল সেগুলো অস্তিত্বহীন। যে কয়টা খালের সামান্য অস্তিত্ব আছে সেগুলোও দখলে দূষণে মৃত প্রায়। ঢাকার ড্রেনেজ ব্যবস্থাও এখন বেহাল অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করেও কোনো লাভ হয় না। পরিবেশ দূষণের প্রধান বস্তু পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে অল্প কিছুদিনের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এতে সামান্য বৃষ্টিতেই রাজধানী সড়কগুলো পানিতে থৈ থৈ করে।

ঢাকার অনেকগুলো খাল যেমন দখলে দূষণে বিলীন হয়ে পড়েছে তেমনি এর চার পাশের নদীগুলো এখন মৃত প্রায়। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা এগুলো নিষ্প্রাণ। দখলে দূষণে এগুলো প্রবাহহীন। এ ছাড়া দখলের ফলে বালুনদী এখন প্রায় মৃত। এ সব নদী দিয়ে ঢাকার পানি প্রবাহিত হয়। এসব নদীর প্রবাহ না থাকায় রাজধানীর পানি সহজে বের হতে পারে না।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) তথ্য অনুসারে বাংলাদেশে শুধু রাজধানীতেই প্রতিদিন দুই কোটি পলিথিন জমছে। পরিবেশের জন্য ক্ষতিকর এই পলিথিনকে ঢাকার পানিবদ্ধতার জন্যও দায়ী হিসেবে চিহ্নিত করেছে পবা। পরিবেশ অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পবার সদস্য মো. আবদুস সোবহান বলেন, সারা দেশে প্রায় ১২০০ কারখানায় নিষিদ্ধ পলিথিন তৈরি হচ্ছে। এগুলোর বেশিরভাগই পুরান ঢাকাকেন্দ্রিক। ঢাকায় প্রতিদিন দুই কোটির বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয় যেগুলো পলিথিন বর্জ্য। এ বর্জ্য সামান্য বৃষ্টিতে নগরে পানিবদ্ধতার প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া এসব পলিথিন ঢাকার চারপাশের নদীগুলো তলদেশও ভরাট করছে। তিনি বলেন, পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের উপর ২০০২ সালে নিষেধাজ্ঞা জারি হলেও পরিবেশ অধিদফতরের ‘নিষ্ক্রিয়তায়’ সেই আইন কার্যকর হচ্ছে না।

ঢাকা মহানগর এলাকায় ৫৮টি খাল চিহ্নিত করেছে ঢাকা জেলা প্রশাসন। এর মধ্যে ৩৭টি খালের অংশ বিশেষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) তিনটি সরকারি ও সাতটি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং ২৪৮ জন ব্যক্তি দখল করে নিয়েছে। ফলে খালগুলোর প্রবাহ আর স্বাভাবিক নেই। জেলা প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২টি খালের মধ্যে একমাত্র ধোলাইখালের একটা অংশ (সূত্রাপুর লোহারপুল থেকে বুড়িগঙ্গা পর্যন্ত) ও মেরাদিয়া খাল সচল আছে। বাকি সব ক’টি খালের জায়গায় এখন রাস্তা। প্রতিবেদনে এমনটা বলা হলেও নন্দীপাড়া খাল এখনো সচল আছে। প্রবাহ আছে কুতুবখালী খালেও। যে খালগুলো এখনো টিকে আছে সেগুলোর অধিকাংশ ময়লা-আবর্জনার চাপে স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে পারছে না। দখল আর ভয়াবহ দূষণের ফলে ঢাকার পানি প্রবাহ মারাত্মক ব্যাহত হয়। সামান্য বৃষ্টিতেই ঢাকার রাস্তায় হাঁটু পানি জমে যায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 12 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 12 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 16 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 1 day আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 2 days আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 2 days আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক