admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ৪:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়ালো, আর মৃত্যু হয়েছে ৪৩ জনের। বাংলাদেশে প্রতিদিন ৬১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪ হাজার ৮ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জনে।
আর করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন ৫৯টি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহ হয়েছে ১৮ হাজার ৯২২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯২৫ জন। মোট সুস্থ হয়েছে ৩৮ হাজার ১৮৯ জন। আর যারা মারা গেছেন তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী।
বয়স ভিত্তিক মৃত্যুঃ
০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন।
১১ থেকে ২০ এর মধ্যে মারা গেছেন ১ জন
২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য মারা গেছেন১জন
৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৪ জন
৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৪ জন মারা গেছেন
৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ৯ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১2 জন।
৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ৯ জন।
৮০ বছরের বেশি বয়সী মারা গেছেন ২ জন।
বিভাগওয়ারী মৃত্যুঃ ঢাকা বিভাগে ২১, চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪ জন, খুলনায় ২, সিলেট ১, ময়মনসিংহ ২ ও রংপুর বিভাগে ১ জন মারা গেছে।