admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ১:৫৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৭ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ২৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪১ হাজার ২১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ২ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স এবং ৩ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরির বাহিরে বাস করেন৷ বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৬ জুন ৭৯৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ৩১ হাজার ১৬৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে।