admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২০ ৭:৩৯ অপরাহ্ণ
মোঃ রেজু বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের সেতাবগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে বসছে গবাদিপশুর হাট। এখানে কেউ মানছে না সামাজিক দূরত্ব। হাটে আসা অধিকাংশ লোকের মুখে নেই মাস্ক।এমনকি বিভিন্ন কাজের জন্য ইজাদারের নিয়োগ করা ব্যক্তিরাও মানছেন না সামাজিক দূরত। প্রতি সোমবার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন হাজার হাজার ক্রেতা-বিক্রেতা।
গাদাগাদি করে তাদের পশু বেচা-কেনা করতে দেখা গেছে। স্থানীয় সচেতন মহল বলছে, স্বাস্থ্যবিধি না মেনে বিকি-কিনির কারণে সেতাবগঞ্জে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একদিন আগে ৮০০গজ দুরে পৌর শহরের ৪নং শহীদপাড়ায় তিনজন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। সেই মহল্লার অনেক দোকান দার দেদারছে দোকনে কাপড় বিক্রি করতে দেখা গেছে। এখনো ৩০ জন নমুনা দেয়ার রিপোট পৌঁছেনি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে আর হাটে আসা লোকজন তা শুনছে কিন্তু নির্দেশনা মানছেনা। ভাব দেখে মনে হচ্ছে যেন অন্য কারো জন্য ঐ নির্দেশনা হাটে আসা লোকের জন্য না।