admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২০ ২:২১ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৫ জুন সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তর্থ্যমতে সিঙ্গাপুরে নতুন করে ২১৪ জন কভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৮১৮ জন কভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে কোন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স নেই ৷ তবে ৩ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনের বাহিরে বাস করেন৷ বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনে বাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে
গত ১৪ জুন ৭৮১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এই পর্যন্ত মোট ২৯ হাজার ৫৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে পরবর্তি আপডেট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।