admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৮:৫৪ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে করোনা রোগীর মৃত্যুর প্রায় সপ্তাহ পর নিহতের স্বজন ও সংস্পর্শে আশা ৪০টি নমুনার মধ্যে ৯টি নমুনার রিপোর্ট এসেছে। এতে ১ জন এর নমুনায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।বাকি ৮টি নমুনা নেগেটিভ এসেছে বলে ইউএইচএফপিও ডাঃ জান্নাতুল ফেরদৌস জানান। নমুনা প্রদান কারী নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কঠোর ভাবে স্বাস্থ বিধি মেনে কোয়ারেন্টাইনে থাকতে বলেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
প্রকাশ থাকে যে, গত ৬ জুন সেতাবগঞ্জ বাজারের জনৈক ব্যবসায়ী করোনা উপসগে ও অন্যান্য রোগে মৃত্যুবরণ করলে,প্রায় ৬ শতাধিক লোক জানাযা’য় অংশগ্রহন করে, পরবর্তীতে ঐ মৃত ব্যক্তির করোনা পজিটিভ রির্পোট আসলে জানাযা’য় অংশ গ্রহন কারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বনিক সমিতি প্রশাসনের অনুমতি নিয়ে চার দিন সেতাবগঞ্জ বাজারে লকডাউন পালন করে।
পরদিন রোববার ৭জুন সকালে নিহতের স্বজন ও সংস্পর্শে আশা ৪০ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব এ পাঠায়।নমুনা প্রদানকারীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। অভিযোগ আছে, বেশীর ভাগ নমুনা প্রদানকারী অবাধে ঘোরাফেরা করেছে এবং বাজারে মানুষের সাথে মিশেছে। এতে ঐ এলাকা (শহীদপাড়া) সহ বাজার এলাকা ঝুঁকির মধ্যে পড়েছে। বোচাগঞ্জে করোনা রোগী ১১ জন, সুস্থ হয়েছেন ৭ জন বাকী ২ জন আইসোলেশনে আছেন। মৃত্যু বরন করেছেন ০১জন। নুতন আইসোলেশনে -০১জন।