admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উপর আবার নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল বে-সরকারী এয়াইলাইন্স আগামী ১ জুলাই পযন্ত স্থগিত ঘোষনা। যে সকল দেশের সাথে বিমান যোগাযোগ স্থগিত করা হয়েছে সেই দেশ গুলো হলোঃ ✈
মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, কুয়েত, দোহা, দুবাই, আবুধাবি, কাঠমুন্ডু, কলকাতা, দিল্লী, দোহা, ব্যাংকক এবং ১৭ জুন থেকে সিঙ্গাপুর বাংলাদেশ বিমান চালুর কথা থাকলেও কভিড-১৯ এর প্রভাব বাড়ার কারণে ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আশা করা হচ্ছে আগামি ২ জুলাই থেকে চলাচল শুরু হতে পারে ইউ এস বাংলা জানিয়েছে।
এ ছাড়া মাস্কট ৬ জুলাই পর্যন্ত, কুয়ালালামপুর ৩১ শে আগষ্ট পর্যন্ত, ম্যানচেস্টার ১৫ জুলাই পর্যন্ত, লন্ডন ২১ জুন থেকে শুধুমাত্র প্রত্যেক রবিবার ঢাকা-লন্ডন-ঢাকা ফ্লাইট অপারেট করা হবে এবং বুধ, শুক্রবার ও শনিবার এর সিডিউলে লন্ডন রুটে ১৫ ই জুলাই ফ্লাইট চলাচলে বন্ধ থাকবে।