I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome
ক্রিকেটের পিচে শহীদ আফ্রিদির পদচারণ শুরু হয় ১৯৯৬ সালে। তিনি এ পর্যন্ত ২৭টি টেস্ট, ৩৯৮ ওডিআই এবং ৯৯টি টি-২০ খেলেছেন। তিনি ২০১১ সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে পাকিস্তান দলে নেতৃত্ব দেন। কিছু দিন আগে শহীদ আফ্রিদি ২০ হাজার ডলার দিয়ে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমের একটি ব্যাট কিনে নেন। দরিদ্রদের জন্য তহবিল তৈরির লক্ষ্যে তার একটি ঐতিহাসিক ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিক। করোনাভাইরাসে কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ার ফলে জীবনযাপন কষ্টকর হয়ে যাওয়া মানুষের সহায়তায় তহবিল তৈরির চেষ্টা করছিলেন তিনি।


