হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন কীভাবে পালন হচ্ছে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুন, ২০২০ ৮:২৬ পূর্বাহ্ণ

Dhaka-Lock down-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশ ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন কীভাবে পালন হচ্ছে? অনলাইন অর্ডার নিয়ে এসে আটকে গেছেন ডেলি ভারিম্যান। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে রেড জোন’ হিসেবে চিহ্নিত করে ঢাকার পূর্ব রাজাবাজারকে মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে। সংক্রমণের উচ্চহারের কারণে ওই এলাকাকে লকডাউন করা হয়। বলা হয়েছে, লকডাউন চলাকালে একমাত্র চিকিৎসক ও সংবাদকর্মী ছাড়া কেউ ওই এলাকা থেকে বের হতে কিংবা নতুন করে ঢুকতে পারবে না। বাংলাদেশে এর আগে এমন কঠোর ভাবে লকডাউন আরোপ করা হয়নি।

পূর্ব-রাজাবাজারে কিভাবে চলছে এই লকডাউন?
মঙ্গলবার সকালে পূর্ব-রাজাবাজারে গিয়ে দেখা যায়, এলাকায় ঢোকার সব কয়টি প্রবেশমুখে তালা দিয়ে আটকে দেয়া হয়েছে।
কোন কোন প্রবেশমুখে লোহার গেটে তালার বাইরে বাঁশ আর কাঠ দিয়ে ব্যারিকেড বানানো হয়েছে। গেটে প্লাস্টিক ব্যানার ঝুলিয়ে লিখে দেয়া হয়েছে, স্বাস্থ্য বিভাগ কর্তৃক রেড জোন ঘোষণা করে এলাকায় লকডাউন করা হয়েছে। বড় বড় লাল হরফে লেখা হয়েছে প্রবেশ নিষেধ। ইন্দিরা রোড-পান্থপথ-তেজতুরি বাজার সংলগ্ন সব বন্ধ প্রবেশমুখে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। তেজতুরি বাজার সংলগ্ন একটি মাত্র গেট খোলা, যেখান দিয়ে সিটি কর্পোরেশনের জরুরি খাদ্য সরবারহ এবং ওষুধবাহী দুয়েকটি পিকআপ ঢুকছে।

যারাই ভেতরে ঢুকছেন, তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। থেকে থেকে হ্যান্ডমাইক নিয়ে সিটি কর্পোরেশনের স্বেচ্ছা সেবকেরা মাইকিং করে সচেতন করছেন বাসিন্দাদের। সেখানকার বাসিন্দারা বলছেন, যদিও মঙ্গলবার মধ্যরাত থেকে পূর্ব-রাজাবাজারে লকডাউন হবে, কয়েকদিন ধরে এলাকায় এমন মাইকিং হয়েছে। তারপরেও মঙ্গলবার দুপুরের পর থেকে সেখানকার বাসিন্দাদের মধ্যে এক ধরণের হুলস্থূল পড়ে যায়, বলছিলেন সরকারি চাকুরে শামীমা হক, যিনি পূর্ব রাজাবাজারের একজন বাসিন্দা।

সবাই সারাদিন ছুটোছুটি করেছে, কারণ আবার কতদিনে আমরা স্বাভাবিক পরিবেশে ফিরতে পারবো বুঝতে পারছি না। এজন্য ঘরের জন্য কিছু প্রস্তুতি -যেমন খাবার ও ওষুধ অন্তত সামনের কিছুদিনের জন্য কিনে নিয়েছি। বাসিন্দাদের বলা হয়েছে, লকডাউন চলাকালীন কেউ এলাকা থেকে ঢুকতে বা বের হতে পারবেন না। এসময় কোন বাজার বা জরুরি প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন হলে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদের জানাতে হবে, কোন সার্ভিস চার্জ ছাড়াই তারা সেটি বাড়ি পৌঁছে দেবেন।

কেউ কেউ অসুবিধায়ঃ বাসিন্দারা জানিয়েছেন, যেহেতু অন্তত আগামী দুই সপ্তাহ লক-ডাউন চলবে, ফলে সাধ্যমত প্রস্তুতি নিয়েছেন প্রায় সবাই। কিন্তু সাধারণ ছুটি চলাকালে যাতায়াতে যে শিথিলতা ছিল, তেমনটি চলবে না জেনে কেউ কেউ রোববার থেকে এলাকা ছেড়ে কিছু দিনের জন্য অন্যত্র চলে গেছেন এমন কথাও জানিয়েছেন বাসিন্দারা। স্কুল শিক্ষক রুথ লিপি দাস বলছিলেন, ছোটখাটো কিছু সমস্যা এখনো আছে, যেমন ধরুন যদিও বলেছে কিছু প্রয়োজন হলে বাসায় পৌঁছে দেবে, কিন্তু যে আসবে সে সম্পূর্ণ নিরাপদ, এমন বিশ্বাস এখন পাওয়া সহজ নয়। এছাড়া আজকেই আমার একজন আত্মীয় ক্যান্সারে ভুগে মারা গেছেন, তাকে শেষবার দেখতে যেতে পারিনি।

রাজাবাজার কেন গুরুত্বপূর্ণঃ ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত পূর্ব-রাজাবাজার আয়তনে খুবই ছোট একটি এলাকা, ভেতরে মাত্র আটটি সড়ক রয়েছে। একদিকে ফার্মগেট, আরেকদিকে পান্থপথ ও কাওরানবাজার এবং আরেকপাশে ধানমন্ডি, ভৌগলিক ভাবে এমন একটি জায়গায় অবস্থান হওয়ায় এবং ঢাকার যেকোন অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবার কারণে এই ছোট্ট জায়গাটুকুর মধ্যেই ৪০-৪৫ হাজার মানুষ বাস করেন। স্বাস্থ্যবিভাগ বলছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা যদি ৩০-৪০ জন হয়, তাহলে সেই এলাকাকে রেডজোন হিসেবে চিহ্নিত করে বিচ্ছিন্ন করে দেয়া হবে।

আর আজকের দিন পর্যন্ত হিসাবে পূর্ব-রাজাবাজারে মোট ৩১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। পূর্ব-রাজাবাজারের কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেছেন, লকডাউনে বাসিন্দাদের সেবা দেয়ার জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খাবার ও ওষুধ পৌঁছে দেয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব আমরা পালন করবো, এজন্য এই মুহূর্তে ৪০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। অর্থাৎ একজন মানুষের যাতে কোন দরকারেই বের হতে না হয়, সেটি নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 3 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 9 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 19 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক