admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুন, ২০২০ ১:৫৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার জমিদারপাড়ায় অবস্থিত লিবার্টি কিন্ডারগার্টেন সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খুলে কার্যক্রম পরিচালনা ও অভিভাবকদের ডেকে এনে বেতন দেয়ার চাপ প্রয়োগের অভিযোগ অভিভাবকদের কাছ থেকে পেয়ে যেয়ে দেখেন বিষয়টি সত্য।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হন সেখানে গিয়ে দেখেন লিবার্টি কিন্ডারগার্টেন এর পরিচালক বেলাল এর উপস্থিতিতে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকদের দেখতে পান, এসময় নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শিক্ষককে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং কিন্ডারগার্টেনটি স্কুলটি বন্ধ করে দেন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত
মাধ্যমে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে